৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ১০:৫২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


বিএনপির মন্ত্রী সভায় ৪৯ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৭-০২-২০২৬
বিএনপির মন্ত্রী সভায় ৪৯ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী


নতুন করে ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রপতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন নবনিযুক্ত মন্ত্রীরা।


মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর সমন্বয়ে মোট ৪৯ জন সদস্য থাকছেন। নতুন তালিকায় অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি কয়েকজন নবীন মুখও স্থান পেয়েছেন।


শপথ অনুষ্ঠানে প্রথমেই রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন বাংলাদেশের ১১ তম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ পড়ান। এরপর মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি পূর্ণমন্ত্রীদের নাম ঘোষণা করেন।


মন্ত্রী হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ, এ জে ড এম জাহিদ হোসেন, খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আবদুল আওয়াল মিন্টু, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, খন্দকার আবদুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আমিনুর রশিদ (টেকনোক্র্যাট), আফরোজা খানম রিতা, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আসাদুল হাবীব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের সুমন, দিপন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, সরদার সাখাওয়াত হোসেন বকুল, ফরিদ মাহবুব আনাম, শেখ রবিউল আলম।


মন্ত্রিপরিষদে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন এমপি এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, ফরহাদ হোসেন আজাদ, শামা ওবায়েদ, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, আজিজুল বারি হেলাল, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ খৈয়াম, আমিনুল হক (টেকনোক্র্যাট)। 

শেয়ার করুন