১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০২:৪৯:৫১ পূর্বাহ্ন


স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র বিএনপি নেতাদের বৈঠক
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৫-০৭-২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র বিএনপি নেতাদের বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়


যুক্তরাষ্ট্রে সফররত বিএনপির বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ও অঙ্গসংগঠনের ও সব পর্যায়ের কমিটি ও নেতাকর্মীদের সঙ্গে আন্তরিকতার সঙ্গে হোটেল লবিতে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

বিশেষ করে গত ১৭ বছর যুক্তরাষ্ট্র প্রবাস থেকে পতিত সরকারের বিরুদ্ধে আন্দোলন, সংগ্রাম ও জুলাই আন্দোলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিদের্শনা মাফিক বাংলাদেশের জনগণ ও প্রবাসীদের রেমিট্যান্সযোদ্ধাদের উজ্জীবিত রাখার কারণে উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানান। জাতীয় সংসদ নির্বাচনে প্রবাস থেকে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে বিএনপিরকে জয়যুক্ত করায় সব নেতাকর্মী ও প্রবাসীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রে আন্দোলন সংগ্রাম করার পরও নেতাকর্মীদের মধ্যে কমিটি নিয়ে হতাশা কথা এবং যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি নেই বলেও তিনি অবগত আছেন বলে জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নেতাকর্মীদের উদ্দেশ্যে করে বলেছেন, সবাইকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় সম্মেলনের পর যুক্তরাষ্ট্র বিএনপির কমিটির উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, হতাশ হবেন না, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করছে। দেশ ও প্রবাসের নেতৃবৃন্দকে মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ। বিএনপি এখন দেশ ও প্রবাসে অনেক বড় মাপের দল। আপনাদের ঐক্যবদ্ধ থেকে বিএনপির পক্ষে কাজ করতে হবে। কারণ দেশ ও প্রবাসে বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এ পরাজিত শক্তির বিরুদ্ধে আপনাদের সতর্ক থাকতে হবে।

উল্লেখ্য, ২০১১ সালে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি বিলুপ্তির পর আর কোনো কমিটি করা হয়নি।

২০১৫ সালে বতর্মান প্রধানমন্ত্রী তারেক রহমান সাংগঠনিক ক্ষমতাবলে যুক্তরাষ্ট্রের প্রতিটা স্টেটে আলাদা আলাদা স্টেট কমিটি করার জন্য তৎকালীন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ও বর্তমান শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলনকে কমিটি করার জন্য যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিলেন। এহছানুল হক মিলন ৮/১০ স্টেট কমিটি করেছিলেন। পরবর্তী সময়ে বিএনপির আরেকজন আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকনকে লন্ডন থেকে উত্তর আমেরিকার সাংগঠনিক দায়িত্ব দেন। আনোয়ার হোসেন খোকন গত ৫-৬ বছরে সফলতার সঙ্গে ১৮-২০ স্টেটে কমিটি করতে সক্ষম হন। সব স্টেটে পূর্ণ কমিটি হলেও নিউইয়র্কে করা সম্ভব হয়নি। নিউইয়র্কের কমিটি এখনো সুপার ফাইভে চালাচ্ছে। যুক্তরাষ্ট্র বিএনপির একটা বিশাল অংশ ২০১১ সালের পর তাদের আর কোনো সাংগঠনিক দায়িত্ব নেই। ৪০/৩০ বছর দল করার পরও তারা অবহেলিত, নেই কোনো দলীয় পরিচয়।

তাই বিএনপির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমরা দাবি জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যেমনি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আছে, ঠিক তেমনি উত্তর আমেরিকাকে সাংগঠনিক বিভাগ ঘোষণা করার মধ্য দিয়ে উত্তর আমেরিক বিএনপি বিভাগীয় মর্যদায় করলে দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে পদবঞ্চিত নেতাদের মূল্যায়ন করা সম্ভব হবে।

শেয়ার করুন