১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০২:৪৯:৩৫ পূর্বাহ্ন


বিপুল উৎসাহ-উদ্দীপনায় মিরসরাই অ্যাসোসিয়েশনের বনভোজন
দেশ ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৫-০৭-২০২৬
বিপুল উৎসাহ-উদ্দীপনায় মিরসরাই অ্যাসোসিয়েশনের বনভোজন মিরসরাইর বনভোজনে অতিথি ও নেতৃবৃন্দ


চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলাবাসীদের সামাজিক সংগঠন মিরসরাই অ্যাসোসিয়েশন ইউএসএ-এনএর বার্ষিক বনভোজন বিপুল উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে। চমৎকার আবহাওয়ায় প্রকৃতি ঘেরা নিউইয়র্কের বেথপেজ স্টেট পার্কে গত ২০ জুন দিনব্যাপী এ বনভোজনের কর্মকাণ্ড চলে। শিশু-কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সর্বস্তরের দুই শতাধিক প্রবাসী মিরসরাইবাসীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি তাদের মিলনমেলায় পরিণত হয়। পাশাপাশি অতিথি হিসেবে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের যোগদান আয়োজকদের উৎসাহিত করে। অনুষ্ঠানের কর্মকাণ্ডের মধ্যে ছিল আড্ডা, শুভেচ্ছা বিনিময়, শিশু-কিশোর-কিশোরীদের ১০০ মিটার দৌড় ও বিস্কুট দৌড় প্রতিযোগিতা, বড়দের দৌড়, বল থ্রো আর মহিলাদের সুই-সুতা ও পিলো থ্রো প্রতিযোগিতা, মধ্যাহ্নভোজ, র‌্যাফেল ড্র আর পুরস্কার বিতরণ।

অ্যাসোসিয়েশনের বনভোজনে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ শেখ ফরহাদ সিপিএ। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব আমেরিকার সভাপতি আবু তাহের, বিশিষ্ট ব্যবসায়ী কাজী আশরাফ হোসেন, লুৎফুল করীম ও নিখিল বাবু। দুপুরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা রংবেরঙের একগুচ্ছ বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন করেন। এরপর চলতে থাকা আড্ডা আর বিভিন্ন প্রতিযোগিতা। অপরাহ্নে মধ্যাহ্নভোজের পর অনুষ্ঠিত হয় মহিলাদের আকর্ষণীয় সুই-সুতা ও পিলো থ্রো প্রতিযোগিতা, র‌্যাফেল ড্র আর পুরস্কার বিতরণ। পিলো থ্রোতে অংশগ্রহণকারী প্রতিযোগীদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার ছাড়াও সবার জন্য ছিল অংশগ্রহণকারীর পুরস্কার। খেলাধুলা পরিচালনা করেন সেলিম, নজরুল চৌধুরী ও রেমান। 

অনুষ্ঠানে বক্তারা মিরসরাই অ্যাসোসিয়েশনের এবারের বনভোজনকে একটি সফল অনুষ্ঠান হিসেবে উল্লেখ করে বলেন যোগ্য নেতৃত্বের কারণেই ভালো বনভোজন উপহার দেওয়া সম্ভব হয়েছে এবং আগামী দিনে সংগঠনটি আরো এগিয়ে যাবে। বক্তারা বলেন, এমন আয়োজনে প্রবাসে সব অঞ্চলের মানুষের সৌহার্দ্য-সম্প্রীতির পাশাপাশি দেশীয় সংস্কৃতির লালন ও বিকাশে গুরুত্ব বহন করে। 

বিকেলের ঝালমুড়ি আর চায়ের আড্ডার সঙ্গে অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন নাসরিন খন্দকার। 

পুরস্কার বিতরণ পরিচালনা করেন হানিফ চৌধুরী ও কাউসার চৌধুরী। অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তাহের মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি আর সংগঠনের কর্মকর্তারা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। র‌্যাফেল ড্রর আকর্ষণীয় ১০টি পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক বিমানের টিকিট জিতে নেন মোহাম্মদ নূরুদ্দীন (সৌজন্যে: মোহাম্মদ শেখ ফরহাদ সিপিএ), দ্বিতীয় পুরস্কার ৬৫ ইঞ্চি টিভি জিতে নেন ফখরুদ্দীন ভূঁইয়া। 

মিরসরাই অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠান আয়োজিনে বিশেষ সহযোগিতায় ছিলেন মোহাম্মদ শেখ ফরহাদ সিপিএ, মূলধারার রাজনীতিক অ্যাটর্নি মঈন চৌধুরী, আরমান চৌধুরী সিপিএ, ডা. এনামুল হক সবুর, ডা. হাসনাত, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হামিদ, আবু তাহের ভূইয়া প্রমুখ সহ টিডিএস ইন্স্যুরেন্স। 

এবারের বনভোজন সফর করতে গঠিত কমিটির কর্মকর্তারা ছিলেন আহ্বায়ক মেজবা উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সুলতানা আক্তার লাকি, সদস্য সচিব মাঈন উদ্দিন খন্দকার, যুগ্ম সদস্য সচিব জি এম মোর্শেদ, সহযোগি সদস্য ছিলেন ফখরুদ্দীন ভূইয়া, সাজেদা বেগম সাজু, পূরবী জান্নান, নজরুর ইসলাম, হায়দার টিপু, নুরুছাপা পূর্নিমা, দিদারুল আলম, মোহাম্মদ আলী শাওন, হামিদা প্রীথা, নুর নবী চৌধুরী, উৎপল শর্মা, পল্লব রায় ও সামিউল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সেলিম ও কাউসার চৌধুরী।

শেয়ার করুন