ইলিয়াস আহমেদ মাস্টার
কম্যুনিটির অত্যন্ত পরিচিত মুখ, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সভাপতি ও কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য এবং বৃহত্তর নোয়াখালি সমিতির সাবেক উপদেষ্টা ও গঠনতন্ত্র প্রণেতা ইলিয়াস আহমেদ মাষ্টার ইন্তেকাল করেছেন (৭০)। তিনি গত ২৫ আগস্ট ঢাকায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জানা গেছে, ইলিয়াস আহমেদ মাস্টার এক সময় বাংলাদেশী অধ্যুষিত এলাকা ব্রুকলীনে বসবাস করতেন। এই দেশে কাগজপত্র থাকলেও পরিবারকে নিয়ে আসেননি। তিনিই নিয়মিত বাংলাদেশে যেতেন। শেষ বয়সে তিনি অধিকাংশ সময় বাংলাদেশেই অবস্থান করতেন। তার দেশের বাড়ি নোয়াখালির কোম্পানীগঞ্জে। নামাজে জানাজা শেষে তাকে তার পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।
ইলিয়াস আহমেদ মাস্টারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বৃহত্তর নোয়াখালি সোসাইটির সভাপতি জাহিদ মিন্টু, সাধারণ সম্পাদক এ এস এম মাঈনুদ্দীন পিন্টু, ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান হাজী মফিজুর রহমান, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সবুজ প্রমুখ।
গভীর শোক প্রকাশ
বাংলাদেশ সোসাইটির সাবেক সহ-সভাপতি (১৯৯৯-২০০০ ও ২০০১-২০০২) ইলিয়াস আহমেদ মাস্টারের মৃত্যুতে সোসাইটির সাবেক কমিটির (২০০১-২০০২) সভাপতি ডাঃ মঈনুল ইসলাম মিয়া, সাধারণ সম্পাদক একেএম ফজলে রাব্বী, কোষাধ্যক্ষ রেজাউল করিম সগীর, সাংগঠনিক সম্পাদক বাবুল চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মোঃ জামান তপন, সমাজ কল্যাণ সম্পাদক আতাউর রহমান আতা, সাহিত্য সম্পাদক আবু সাঈদ শাহীন, সদস্য কাজী আযহারুল হক মিলন, কামরুজ্জামান বাবু, টুটুল আহমেদ চৌধুরী, বাদল খান ও ডা. সরোয়ারুল হাসান চৌধুরী এক বিবৃতিতে গভীর শোকপ্রকাশ করে তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন। সেই সাথে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। বিবৃতি তারা বলেন, ইলিয়াস আহমেদ মাস্টার সোসাইটিতে তার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন এবং সোসাইটির বর্তমান ভবন ক্রয়ে তাঁর অবদান ছিল।
এক্স অফিসিয়াল অফ বাংলাদেশ সোসাইটি ইনক
বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা (সহ-সভাপতি ১৯৯৯-২০০০ ও ২০০১-২০০২) ইলিয়াস আহমেদ মাস্টারের মৃত্যুতে সাবেক কর্মকর্তাদের সংগঠন এক্স অফিসিয়াল অব বাংলাদেশ সোসাইটি ইনকের আহবায়ক ডাঃ ওয়াদুদ ভূঁইয়া,সদস্য সচিব বাবুল চৌধুরী ও প্রধান সমন্বয়ক মোহাম্মদ জামান তপন এক বিবৃতিতে গভীর শোকপ্রকাশ করে তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন সেই সাথে তার বিদেহি আত্মার মাগফেরাত কামনা করেন।