১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৪:২৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :


বাংলাদেশ ল’ সোসাইটির শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট অনুষ্ঠিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১০-০৯-২০২৬
বাংলাদেশ ল’ সোসাইটির শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি ও নেতৃবৃন্দ


যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের উদ্যোগে অনুষ্ঠিত বর্ণাঢ্য শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট ৪ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের সানাই পার্টি সেন্টারে বর্নিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। সুন্দর এবং পরিচ্ছন্ন অনুষ্ঠানে সংগঠনের সদস্য, তাদের পরিবার এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিষ্টার মো: আকমাম খান এবং সভা পরিচালনা ও উপস্থাপনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: আতিকুর রহমান শাবু।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ল’ সোসাইটির অফিস সেক্রেটারি অ্যাডভোকেট মাহবুব আলম, এরপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ল’ সোসাইটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বখতিয়ার, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফর রহমান হিমেল, হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) যুক্তরাষ্ট্র নিউইয়র্ক শাখার সভাপতি অ্যাডভোকেট জাকির এইচ মিয়া।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা ও সাবেক সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান, সহ-সভাপতি অ্যাডভোকেট সোনিয়া সুলতানা, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোঃ বখতিয়ার, সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান হিমেল, অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ জাকির, যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল করিম জুয়েল, অর্থ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম, বাংলাদেশের সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু, অ্যাডভোকেট শাহ ফরিদ আহমেদ, অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ কামরুজ্জামান, অ্যাডভোকেট অলি উল্লাহ মারুফ, অ্যাডভোকেট মো: মিনহাদুজ্জামান লিটন ও ব্যারিস্টার কামরুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে অনেক আইনজীবী উপস্থিত ছিলেন। এরমধ্যে ছিলেন সোসাইটির সদস্য ফারিয়া জাহান, অ্যাডভোকেট মো: শামীম হোসাইন, অ্যাডভোকেট নাহিদ ফারজানা, অ্যাডভোকেট আখতার হোসেন, অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ সেলিম, অ্যাডভোকেট সাইদুর রহমান, অ্যাডভোকেট শাহ ফরিদ আহমেদ, অ্যাডভোকেট অলিউল্লাহ মারুফ, অ্যাডভোকেট সুরাইয়া আখতার শান্তা, অ্যাডভোকেট সুজিৎ দেবনাথ, অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু, কুবরাতুন নেসাসহ আরো অনেকেই।

অনুষ্ঠানে কমিটির দুই কর্মকর্তা শপথ গ্রহণ করেন। এরমধ্যে ছিলেন বাংলাদেশ ল’ সোসাইটির দক্ষ ট্রেজারার অ্যাডভোকেট মাহবুব আলম, ল’ সোসাইটির কার্যনির্বাহী সদস্য পর্ণা ইয়াসমিন পদত্যাগ করায় তার স্থলে কোআপ্ট করা হয় একজন সদস্যকে। কোঅপ্টকৃত সদস্য অ্যাডভোকেট মোঃ শামীম হোসেইন শপথ নেন। অনুষ্ঠানে শরৎ উৎসব ও ফ্যামিল নাইট ২০২৬ -এর স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। আকষর্ণীয় স্মরণিকায় বিগত দিনের সকল প্রেসিডেন্ট ও সেক্রেটারির নাম ও ছবি প্রকাশ করা হয়। 

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন জনপ্রিয় শিল্পী মরিয়ম মারিয়া ও সজীব। তাদের পরিবেশনায় বাংলা গান ও সংগীতের আবহে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। শিল্পীদের পরিবেশনা উপভোগ করেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে নত্যৃ পরিবেশন করেন সোসাইটির সদস্য অ্যাডভোকেট সুরাইয়া আকতার শান্তা, অভিনয় করেন সদস্য কুবরাতুন নেসা, সঙ্গীত ও কৌতুক পরিবেশন করেন সাবেক সাধারণ সদস্য অ্যাডভোকেট লৎুফর রহমান হিমেল। আরো সংগীত পরিবেশন করেন জনপ্রিয় গায়িকা মরিয়ম মারিয়া ও সজীব। সাংস্কৃতিক পর্ব পরিচালনা ও উপস্থাপনা করেন ট্রেজারার অ্যাডভোকেট মাহবুব আলম।

অনুষ্ঠানের একটি চমকপদ পর্ব ছিল র‌্যাফেল ড্র। র‌্যাফেল ড্রয়ের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। র‌্যাফেল ড্র অনুষ্ঠান পরিচালনা করেন অফিস সেক্রেটারি অ্যাডভোকেট মাহবুব আলম, র‌্যাফেল ড্রতে স্পন্সর করেন এক্সিট রিয়েল প্রাইম এবং নিউইয়র্ক এ্যাস্টেট লাইসেন্স রিয়েল এস্টেট সেলসপারসন আদান ইসলাম, ল’ সোসাইটির সহ সভাপতি অ্যাডভোকেট সোনিয়া সুলতানা ও ট্রেজারার অ্যাডভোকেট মাহবুব আলম। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিষ্টার মো: আকমাম খান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: আতিকুর রহমান শাবু অংশগ্রহণকারী, শিল্পী, অতিথি, সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই সংগঠনের সুনাম অক্ষুন্ন রেখে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন