২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ০৭:২৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার দ্রুত গণনির্বাসনে নতুন বিধি জারি নিউইয়র্ক সিটির আর্থিক সংকট মোকাবিলায় দেড় বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা ১ দশমিক ৭ মিলিয়ন মানুষের স্বাস্থ্যবীমা ঝুঁকির মুখে কোভিড তহবিল প্রতারণা : ৮ বাংলাদেশিসহ ৯ জনের দোষ স্বীকার রমজান শান্তির এক মহৎ দর্শনের প্রতীক


যুক্তরাষ্ট্রের বিভিন্ন পোর্টে এ বছর ২৬০ বাংলাদেশি আটক
মঈনুদ্দীন নাসের
  • আপডেট করা হয়েছে : ২৪-০৮-২০২২
যুক্তরাষ্ট্রের বিভিন্ন পোর্টে এ বছর ২৬০ বাংলাদেশি আটক


চলতি বছরের জুলাই মাস পর্যন্ত সর্বমোট ২৬০ জন বাংলাদেশিকে আমেরিকায় বিভিন্ন পোর্ট অব এন্ট্রিতে প্রবেশযোগ্যহীন বলে শনাক্ত করা হয়েছে। আমেরিকায় ৩০০টি পোর্ট অব এন্ট্রিতে শনাক্তকৃত বিভিন্ন দেশের মোট ৪ লাখ ৪৩ হাজার ৯৬১ জন আটককৃতকে কাস্টমস ও বর্ডার প্রোটেকশন (সিবিপি)-এর অফিস অব ফিল্ড অপারেশন (ওএফও) বিভিন্নভাবে নিষ্পত্তি করেছে। শনাক্ত করে আটকদের মধ্যে ৬৮ হাজার ১৭০ জনের আটকাদেশ প্রত্যাহার করা হয়েছে।


প্যারোল দিয়ে ভিতরে পাঠানো হয়েছে ৫৮ হাজার ৫৬৩ জনকে, দ্রুত বহিষ্কার করা হয়েছে ৩৫ হাজার ৪৮৮ জনকে। কোর্টে যেতে বলা হয়েছে ২০ হাজার ৪২৩ জনকে, ক্রু মেম্বার হিসেবে আমেরিকায় ঢোকানো হয়েছে ৮ হাজার ১৪৩ জনকে, স্বেচ্ছায় ফেরত পাঠানো হয়েছে ৭ হাজার ৭৫১ জনকে, বিশ্বাসযোগ্য ভয়ে রয়েছে এমনজনদের দ্রুত বহিষ্কার করা হয়েছে ৬ হাজার ৮৩৩ জন। বহিষ্কার করে আবার রাখা হয়েছে ৫৮২ জন, আটক করা হয়েছে ৪০২ জন, অন্যদের ভিসা ওয়েভার কর্মসূচি ও বিচারের সম্মুখীন করা হয়েছে। বাংলাদেশিদের কত জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে বা কোর্টে প্রেরণ করা হয়েছে তার হিসাব-নিকাশ পাওয়া যায়নি। তবে আটককৃত সবাইকে ফেরত পাঠানো হয়নি।


এর মধ্যে ভারতের আটকদের সংখ্যা হচ্ছে ৫৭৫ জন, মায়ানমারের ৪২৬ জন, শ্রীলঙ্কায় ১০৮ জন, পাকিস্তানের ৯১ জন, নেপালের ১০২ জন। প্রায় ৭০টি কারণে পোর্ট অব এন্ট্রিতে আগত লোকদের থামানো হয়। 

এ পর্যন্ত সর্বোচ্চ প্রবেশাধিকারহীন ধৃত লোকদের মধ্যে মেক্সিকানরা সবচেয়ে বেশি মোট ৭ লাখ ৩৭ হাজার ৫০১, যা মোট আটকদের ২৪ শতাংশ।


এরপর তিন নম্বরে রয়েছে কানাডা, যার সংখ্যা ২ লাখ ৮৪ হাজার ৩০৮ অর্থাৎ ৯ শতাংশ। কিন্তু কানাডার ওপরে দু’নম্বরে রয়েছে ফিলিপাইন, যার সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার ৬ জন অর্থাৎ ১২ শতাংশ। ওএফও তাদের মধ্য থেকে বাছাই করে বিভিন্ন ব্যবস্থা নেয়। ফিলিপাইনে রয়েছে ওয়ার্ল্ডওয়ার-২-এ যারা যুদ্ধ করেছেন তাদের শনাক্তকরণের কাজ। সূত্রে জানা গেছে, এ বছর যে ২৬০ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে তাদের অধিকাংশকে বিভিন্ন ব্যবস্থায় থাকতে দেয়া হলেও অনেককে বিশেষ করে যারা ফ্লাইটে অবৈধভাবে এসেছে তাদের ফেরত পাঠানো হয়েছে। 


শেয়ার করুন