১৩ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ৬:২৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর মাইর শুরু হয়েছে কেবল, আসল মারই তো শুরুই হয়নি সাবওয়ে স্টেশন ঠান্ডা রাখতে নতুন পরিকল্পনা শিশুদের টিকা নীতিতে বড় পরিবর্তন আনতে ট্রাম্পের নির্বাহী আদেশ শতবর্ষী চেম্বারস স্ট্রিট সাবওয়ে স্টেশন সংস্কারে বড় প্রকল্প মুসলিম হওয়ায় মৃত্যুর হুমকি, অভিযোগ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর হিজাব পরা নারীকে হামলার অভিযোগ : জোনাথন স্ট্রিপের বিরুদ্ধে হেট ক্রাইমের মামলা ইসলাম ও মুসলিম খ্রিস্টান সম্পর্কের অগ্রণী গবেষক এস্পোসিতোর মৃত্যু মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা, ৪০ বছর কারাদণ্ডের মুখে ভিনসেন্ট তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের


জামায়াত নেতার বক্তব্য রাজনৈতিক মহলে তোলপাড়
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৯-০৮-২০২২
জামায়াত নেতার বক্তব্য রাজনৈতিক মহলে তোলপাড় জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান/ফাইল ছবি


জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের এক ঘরোয়া বক্তব্য তোলপাড় রাজনৈতিক অঙ্গনে। বিশেষ করে বিএনপি নেতৃত্বাধীন জোটে জাময়াত আছে কী নেই সে প্রশ্নটাই এখানে বড় হয়ে দেখা দিয়েছে। কেউ বলছেন তাহলে জাময়াত আর নেই বিএনপির সঙ্গে। কেউবা সরব এর অর্থ আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ব্যাকসাইট থেকে সহায়তা দেবে দলটি। কেউবা নিজস্ব স্টাইলে একা চলার কথা বলছেন জামায়াতের এ নীতিকে।

তবে বিষয়টা এখনও স্পষ্ট নয়। এটা ঠিক, বিএনপি জামায়াত ছাড়া নিয়ে দীর্ঘদিন ধরেই সরব। দলের একাংশ প্রায়ই এ ব্যাপারে প্রকাশ্যে না বললেও সরব ছিল। অন্য অংশ ভোটের রাজনীতিতে জাময়াতকে ব্যাবহার কিভাবে করা যায় সে চিন্তাতে ছিল। তবে এটা স্পষ্ট হতে আরো সময় লাগবে। নিম্মে দেয়া গেল জামায়াত আমীরের সেই ঘরোয়া বক্তব্য-  

এক অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা এতদিন একটা জোটের সঙ্গে ছিলাম। ছিলাম বলে আপনারা হয়তো ভাবছেন কিছু হয়ে গেছে নাকি? আমি বলি হয়ে গেছে। ২০০৬ সাল পর্যন্ত এটি একটি জোট ছিল। ২০০৬ সালের ২৮ অক্টোবর জোট তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। সেদিন বাংলাদেশ পথ হারিয়ে ছিল। সেটা আর ফিরে আসেনি।’

তিনি বলেন, ‘বছরের পর বছর এ ধরনের অকার্যকর জোট চলতে পারে না। এই জোটের সঙ্গে বিভিন্ন দল যারা আছে, বিশেষ করে প্রধান দলের (বিএনপি) এ জোটকে কার্যকর করার কোনো চিন্তা নেই। বিষয়টা আমাদের কাছে দিবালোকের মতো স্পষ্ট এবং তারা আমাদের সঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছে। তবে হ্যাঁ জাতীয় স্বার্থে একই দাবিতে যুগপৎ কর্মসূচি বাস্তবায়ন করব।’

বিএনপির সঙ্গে জোট নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে জামায়াতের আমির আরও বলেন, ‘আমরা তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করেছি, এর সঙ্গে তারা ঐকমত্য পোষণ করেছে। তারা আর কোনো জোট করবে না। এখন যার যার অবস্থান থেকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আমাদের আগামী দিনগুলোতে কঠিন প্রস্তুতি নিতে হবে এবং অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হবে।’

উল্লেখ্য, প্রায় মাস দুইয়েক আগে দেয়া বক্তব্য এখন কেন তোলপাড়, কিভাবে এটা ভাইরাল, ও হটাৎ আলোচনার টেবিলে সেটাও প্রশ্ন দেখা দিয়েছে। 


শেয়ার করুন