২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ০১:৫৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


মজুমদার ফাউন্ডেশনের স্কুল সাপ্লাই বিতরণ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৫-০৯-২০২২
মজুমদার ফাউন্ডেশনের স্কুল সাপ্লাই বিতরণ মজুমদার ফাউন্ডেশনের স্কুল সাপ্লাই বিতরণ


নিউইয়র্কে মজুমদার ফাউন্ডেশন বিভিন্ন স্কুলে অধ্যয়নরত বাংলাদেশিসহ প্রায় ১১শ ছাত্রী-ছাত্রীর মাঝে বিনামূল্যে স্কুল সাপ্লাই বিতরণ করেছে। গত ৪ সেপ্টেম্বর বিকেল ৫টায় ব্রঙ্কসের ১২২২ হোয়াইট প্লেইনস রোডে উৎসবমুখর পরিবেশে এসব ছাত্রী-ছাত্রীর মাঝে বিনামূল্যে স্কুল সাপ্লাইজ বিতরণ করে প্রতিষ্ঠানটি। মজুমদার ফাউন্ডেশন ৭তম বার্ষিক স্কুল সাপ্লাই বিতরণ অনুষ্ঠানে কৃতী ছাত্র-ছাত্রী ও কমিউনিটি নেতৃবৃন্দকেও সম্মাননাও জানানো হয়। অনুষ্ঠানে ব্যাকপ্যাকসহ স্কুল ও খাদ্যসামগ্রী, বিনামূল্যে হেয়ার কাট, খেলনা, বাউন্টি হাউজ, ডিজে ইত্যাদি প্রদান করা হয়।

মজুমদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নিউইয়র্ক সিটির ডিস্ট্রিক্ট ১৮-এর কাউন্সিলওম্যান আমান্ডা ফারিয়াস, ডিস্ট্রিক্ট লিডার উইলিয়াম রিভেরা, অ্যাটর্নি ব্রæস ফিশার, বাংলা সিডিপ্যাপ সার্ভিস ও আলেগ্রা হোম কেয়ারের চেয়ারম্যান এবং সিইও আবু জাফর মাহমুদ, মিস ইমিগ্র্যাট স্টেফিনি রাজা প্রমুখ। এ সময় কমিউনিটি ও মূলধারার নেতৃবৃন্দ, সাংবাদিকসহ ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। মজুমদার ফাউন্ডেশনের পরিচালক অ্যাটর্নি রাশেদ মজুমদারের তত্ত¡াবধানে স্কুল সাপ্লাই বিতরণ করা হয়।

অ্যাটর্নি নাসরিন মজনু ও সাংবাদিক আশরাফুল হাসান বুলবুলের পরিচালনায় অনুষ্ঠানে ২২জন কৃতী ছাত্র-ছাত্রী এবং কমিউনিটি লিডারদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন- জামান মাহমুদ, সুমাইয়া আকতার, মো. শামীম মিয়া, এ ইসলাম মামুন, মঞ্জুর চৌধুরী জগলুল, এমবি তুষার, আবদুল কায়্যূম, মনসুর আহমেদ, জামাল হোসেন, কাজী রবিউজ্জামান, সার্জেন্ট বিল্লাল হোসেন, সালমা সুমি, ফাহমিদা চৌধুরী, নুহেল চৌধুরী, এম ফয়েজুল করিম, স্টেফনি রাজা, শানা মেকরমিক প্রমুখ।

মোহাম্মদ এন মজুমদার বলেন, মজুমদার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে নানাভাবে কমিউনিটির সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটির কার্যক্রমের মধ্যে স্বল্প আয়ের লোকদের সিটি হাউজিং প্রাপ্তিতে সহায়তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও হেইট ক্রাইম ভিকটিমদের সহায়তা প্রদান অন্যতম। প্রবাসী বাংলাদেশি নতুন প্রজন্মকে শিক্ষায় উৎসাহ দেয়ার লক্ষে নতুন শিক্ষাবর্ষ শুরু হবার আগেই ফ্রি স্কুল সাপ্লাইজ বিতরণ করা হচ্ছে। এবার প্রায় ১১শ ছাত্রী-ছাত্রীর মাঝে বিনামূল্যে স্কুল সাপ্লাইজ বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন