২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ০১:৫৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


ক্যানসাসে গণভোটে গর্ভপাতের অধিকারের পক্ষে রায়
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১১-০৮-২০২২
ক্যানসাসে গণভোটে গর্ভপাতের অধিকারের পক্ষে রায়


গণভোটে গর্ভপাতের অধিকার সুরক্ষিত রাখার পক্ষে রায় দিয়েছে রক্ষণশীল মার্কিন অঙ্গরাজ্য ক্যানসাস। অঙ্গরাজ্যের সংবিধানসংশোধন করে গর্ভপাতের অধিকার বাতিলের বিষয়টি যুক্ত করতে চান না বলেই মত দিয়েছেন সংখ্যাগরিষ্ঠ ভোটার।সম্প্রতি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট অঙ্গরাজ্যগুলোকে গর্ভপাত বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়ার অধিকার দেন। সর্বোচ্চ আদালতের রায় ছিল, এটি কেন্দ্রীয় সংবিধানে সুরক্ষিত কোনো অধিকার নয়।তারপর থেকে এবারই প্রথম নির্বাচনী পরীক্ষার মধ্য দিয়ে পার হলো এ ইস্যুটি।

ভোটের রায় বিপরীতে গেলে, আইনপ্রণেতারা ক্যানসাসে গর্ভপাত বাতিল বা সীমিত করতে পদক্ষেপ নিতে পারতেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ৬০ শতাংশেরও বেশি ভোটার অঙ্গরাজ্যের নারীদের গর্ভপাতের অধিকার সুরক্ষার পক্ষে ভোট দিয়েছেন।যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট গর্ভপাত অধিকারকে সুরক্ষা দেয়া ঐতিহাসিক ‘রো বনাম ওয়েড’ মামলার রায় উল্টে দেয়ার পর প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, ভোটারদের জন্য গর্ভপাত অধিকারের বিষয়টি একটি বড় ইস্যু হয়ে দাঁড়াবে। ক্যানসাসের গণভোটের ঘটনার মধ্য দিয়ে তাঁর সে অভিমতই স্পষ্টভাবে প্রমাডুত হলো।

গণভোটের ফলাফল প্রসঙ্গে বাইডেন মন্তব্য করেছেন, ‘বেশিরভাগ আমেরিকান একমত যে নারীদের গর্ভপাতের অধিকার থাকা উচিত।’

ক্যানসাসের এ ভোটের ফলকে মাইলফলক হিসেবেই বিবেচনা করা হচ্ছে। কারণ রক্ষণশীল অঙ্গরাজ্যটিতে মাত্র দুই বছর আগেই ১৫ পয়েন্টে জিতেছিলেন সাবেক রিপাবলিকান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পর্যবেক্ষকরা বলছেন, গর্ভপাত অধিকার উল্টে দেয়ার বিষয়টি নিয়ে মার্কিনরা যে গভীরভাবে নাখোশ এটি তারই ইঙ্গিত।জুনের ২৪ তারিখে দেয়া সুপ্রিম কোর্টের আলোচিত ওই রায়ের পর ১২টির বেশিরিপাবলিকান নেতৃত্বাধীন অঙ্গরাজ্য গর্ভপাতকে নিষিদ্ধ বা সীমিত করার পদক্ষেপ নিয়েছে।

ক্যানসাসসহ ১০টি অঙ্গরাজ্যের সংবিধানে গর্ভপাতের অধিকারকে সুরক্ষা দেয়া হয়েছে, যা শুধু গণভোটের মাধ্যমেই পরিবর্তন করা সম্ভব।

ক্যালিফোর্নিয়া ও ভারমন্টের মতো অন্য কিছু অঙ্গরাজ্য নিজেদের সংবিধানের গর্ভপাত অধিকার প্রশ্নে নভেম্বরে গণভোটের আয়োজন করবে বলে জানা গেছে।


শেয়ার করুন