০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৬:৩৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


বিদায় নিয়ে অবসরে গেলেন বেনজীর আহমেদ
আইজিপি হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের দায়িত্ব গ্রহণ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ৩০-০৯-২০২২
আইজিপি হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের দায়িত্ব গ্রহণ আইজিপি হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন/ফাইল ছবি


বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল মামুন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। আজ  শুক্রবার বিকালে পুলিশ সদরদপ্তরে থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গত ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে মনোনীত করা হয়। 

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিসিএস ৮ম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

এর আগে পুলিশের বিদায়ী আইজিপি বেনজীর আহমেদ আনুষ্ঠানিক বিদায় নিয়ে অবসরে চলে গেছেন। আজই ছিল তার শেষ কর্মদিবস। সাবেক এ আইজিপি অবসরকালীন সময়ে পুলিশের সিকিউরিটি পাবেন কিছুদিনের জন্য। এটা তার জন্য বিশেষ বরাদ্ধ হয়েছে। 


শেয়ার করুন