১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ০৭:১৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি - প্রধানমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সূচনা নিজেই শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান টেক্সাসে বিতর্কিত নতুন পাঠ্যক্রম অনুমোদনে মুসলিমদের ক্ষোভ ঘুষ নিয়ে নাগরিকত্ব, সাবেক ইমিগ্রেশন কর্মকর্তা লুকম্যান ও ওলাবি গ্রেফতার জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তারেক-ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা জাতিসংঘ সাধারণ পরিষদে প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআইয়ের প্রতিবেদন দুদকে তারেকের কূটনৈতিক চালে ধরাশায়ী হাসিনা মুসলিম বিদ্বেষে কিশোর আলী হত্যায় মায়ার্সকে ২৫ বছরের কারাদণ্ড অক্টোবরে বাড়ছে স্ন্যাপ সুবিধা ও আয়সীমা


শ্রম আইন লঙ্ঘন : ডানকিন ডোনাটসকে ১৫ লাখ ডলারের বেশি জরিমানা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-০৩-২০২৬
শ্রম আইন লঙ্ঘন : ডানকিন ডোনাটসকে ১৫ লাখ ডলারের বেশি জরিমানা ডানকিন ডোনাল্ডস


কর্মীদের কাজের সময়সূচি সংক্রান্ত আইন ভঙ্গের অভিযোগে বড় অঙ্কের জরিমানার মুখে পড়েছে ফাস্টফুড খাতের একাধিক স্টোর। সিটি কর্তৃপক্ষের তদন্তে উঠে এসেছে, দীর্ঘদিন ধরে শ্রমিকদের মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। এর ফলে শত শত কর্মী এর শিকার হয়েছেন। ডানকিন ডোনাটস ও টাকো বেল-এর ফ্র‍্যাঞ্চাইজি পরিচালনাকারী সল্জ ম্যানেজমেন্ট নিউ ইয়র্ক সিটির শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ১৫ লাখ ডলারের বেশি অর্থ প্রদান করতে সম্মত হয়েছে। নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব কনজিউমার অ্যান্ড ওয়ার্কার প্রোটেকশন (ডিসিডব্লিউপি)-এর দুই বছরের তদন্ত শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তদন্তে দেখা যায়, ম্যানহাটন ও কুইন্সে অবস্থিত ডানকিন ও টাকো বেলের মোট ২৪টি স্টোরে এ অনিয়ম হয়েছে। এসব স্টোরে কর্মরত প্রায় ৭৬০ জন কর্মী যারা মূলত ঘণ্টাভিত্তিক বেতনভোগী এই লঙ্ঘনের শিকার হন। অভিযোগ অনুযায়ী, কর্মীদের নির্ধারিত কাজের সময়সূচি ১৪ দিন আগে জানানো হয়নি এবং প্রায়ই কোনো পূর্ব নোটিশ ছাড়াই তা পরিবর্তন করা হয়েছে। এছাড়া অনেক কর্মীকে ক্লোপেনিং শিফটে কাজ করতে বাধ্য করা হয়, অর্থাৎ রাতে দোকান বন্ধ করার পর আবার ভোরে এসে দোকান খোলার দায়িত্ব পালন করতে হয়েছে। এতে তাদের শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

তদন্তে আরো উঠে আসে, এসব কর্মীর কাছ থেকে এ শিফটের জন্য যথাযথ সম্মতি নেওয়া হয়নি এবং অতিরিক্ত পারিশ্রমিকও প্রদান করা হয়নি। একই সঙ্গে, নতুন শিফট তৈরি হলেও তা আগে বিদ্যমান কর্মীদের অফার না করে নতুন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে, যা আইনের লঙ্ঘন।

সমঝোতা অনুযায়ী, সল্জ ম্যানেজমেন্ট ক্ষতিগ্রস্ত ৭৬০ জন কর্মীকে মোট ১৫ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দেবে এবং অতিরিক্ত ১ লাখ ৫৫ হাজার ডলার জরিমানা পরিশোধ করবে। ক্ষতিগ্রস্ত কর্মীদের মধ্যে কেউ কেউ সর্বোচ্চ ৭ হাজার ডলার পর্যন্ত পেতে পারেন।

একই আইনের লঙ্ঘনের অভিযোগে ফ্যাশন ব্র‍্যান্ড থিওরি-ও পৃথকভাবে সমঝোতায় পৌঁছেছে। ম্যানহাটনের দুটি স্টোরে কর্মরত প্রায় ৬০ জন কর্মী এই লঙ্ঘনের শিকার হন। প্রতিষ্ঠানটি তাদের জন্য ২ লাখ ৭৭ হাজার ডলারের বেশি ক্ষতিপূরণ এবং ২১ হাজার ডলারের বেশি জরিমানা দিতে সম্মত হয়েছে। এখানে কিছু কর্মী সর্বোচ্চ ১৪ হাজার ডলার পর্যন্ত পেতে পারেন। মেয়র জোহরান মামদানি বলেন, এ শহরে কোনো স্টোর বা ফ্র‍্যাঞ্চাইজি শ্রমিকদের অধিকার লঙ্ঘন করলে তা বরদাস্ত করা হবে না। ডিপার্টমেন্ট অব কনজিউমার অ্যান্ড ওয়ার্কার প্রোটেকশন কমিশনার স্যাম লেভিন জানান, নির্ভরযোগ্য কাজের সময়সূচি প্রতিটি কর্মীর মৌলিক অধিকার এবং তা নিশ্চিত করতে শহর প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে স্টারবাকসের বিভিন্ন স্টোরে একই ধরনের লঙ্ঘনের অভিযোগে ৩৮ মিলিয়ন ডলারের একটি বড় সমঝোতা হয়েছিল। কর্মীদের কেউ যদি মনে করেন যে তারা একই ধরনের অনিয়মের শিকার হয়েছেন, তাহলে তারা ডিসিডব্লিউপির অনলাইন পোর্টালের মাধ্যমে অভিযোগ দায়ের করতে পারেন।

শেয়ার করুন