১০ অগাস্ট ২০২৬, সোমবার, ১০:০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


প্রবীণদের প্রতি সহনশীল হতে হবে
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০২-১০-২০২২
প্রবীণদের প্রতি সহনশীল হতে হবে


প্রবীণদের  জীবনে অর্থপূর্ণ পরিবর্তনের জন্য অর্থনৈতিক, স্বাস্থ্য সামাজিক, সাংস্কৃতিক প্রতিটি ক্ষেত্রেই প্রতিকূল ও বিরূপতাকে সহ্য ও উত্তীর্ণ হওয়ার সক্ষমতা প্রয়োজন। এই সক্ষমতা অর্জনে নীতিগত, কৌশলগত ও কর্মসূচিগত সহায়তা অত্যন্ত জরুরী। এর পাশাপাশি প্রবীণদের প্রতি আরো সহনশীল মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। 

এবক্তব্য উঠে আসে রাজধানীতে এক মানববন্ধন কর্মসূচিতে।  বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন । রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক),  ফোরাম ফর দ্য রাইটস অব দ্য এল্ডারলী, বাংলাদেশ (এফআরইবি) এবং ঢাকা মহানগর প্রবীণ উন্নয়ন ফোরাম যৌথভাবে আজ রোববার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত হাইকোর্ট এর সামনে মানববন্ধন আয়োজন করে। 

রিক এর নির্বাহী পরিচালক এবং ফোরাম ফর দ্য রাইটস অব দ্য এল্ডারলী, বাংলাদেশ (এফআরইবি) এর মহাসচিব আবুল হাসিব খান ও সহ-সভাপতি ড. শরিফা বেগমসহ বিভিন্ন প্রবীণ সংগঠনের নেতৃবৃন্দ প্রবীণ দিবসের প্রতিপাদ্য বিষয় নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ও প্রবীণদের কল্যাণে বিভিন্ন দাবি তুলে ধরেন । এতে সকলকে প্রবীণদের প্রতি আরো সহনশীল মনোভাব নিয়ে এগিয়ে আসার আহবান জানান তিনি।


এতে অন্য বক্তারা বলেন, প্রবীণদের অর্থনৈতিক সহনশীলতা, স্বাস্থ্য সহনশীলতা, চলাফেরার সহনশীলতা, অংশগ্রহন সহনশীলতা, আন্তঃপ্রজন্মগত সম্পর্ক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ সহনশীলতা প্রবীণ জনগোষ্ঠির জন্য ইতিবাচক পরিবর্তন আনতে বিশেষ সহায়ক ভুমিকা রাখতে পারে। বাংলাদেশে প্রবীণদের সহনশীলতা বাড়াতে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ গ্রহণ করা জরুরী। 

এবছর বেসরকারী উন্নয়ন সংস্থা ”রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)” ঢাকাসহ সারা দেশে বিশেষ কর্মসূচী গ্রহন করেছে। এর মধ্যে আছে মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভা। সংস্থাটি বাংলাদেশের অসহায় জনসাধারনের উন্নয়নে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে চলেছে। সংগঠনটি প্রবীণ জনগোষ্ঠীর অবস্থার উন্নয়ন ও কল্যাণেও বিভিন্ন কর্মসূচী করে আসছে, যা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করে থাকে। 

সারা বিশ্বের প্রবীণ জনগোষ্ঠির চেতনাকে জাগ্রত করবার জন্য ১৯৯১ সাল  থেকে প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১লা অক্টোবর “আন্তর্জাতিক প্রবীণ দিবস' হিসেবে পালন করা হয়। এ বছরের দিবসটির প্রতিপাদ্য ঠিক করা হয়েছে “পরিবর্তিত বিশ্বে  প্রবীণ ব্যক্তির সহনশীলতা’’। আন্তর্জাতিক প্রবীণ দিবসের এই প্রতিপাদ্য বিষয়টি  প্রবীণদের বঞ্চনা, বৈষম্য, অধিকারহীনতা, মর্যাদাহীনতা শুধু বাংলাদেশেই  সীমাবদ্ধ নয়, সারা বিশ্বেই তাদের এই দুরব¯’া কমবেশী বিদ্যমান।

“সহনশীলতা” শুধু বিরূপতা ও প্রতিকূলতা সহ্য ও সমন্বয় করা নয়, এসব থেকে উত্তীর্ণ ও জয় করাকেও বোঝায়। 


শেয়ার করুন