৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০১:৫৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত কমে যাচ্ছে রিভেট : যোগাযোগ করুন তোফায়েল চৌধুরীর সাথে


ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচন বেসরকারি ফল
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত নির্বাচিত
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৭-০৭-২০২৩
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী  মোহাম্মদ আলী আরাফাত নির্বাচিত


ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত নৌকা প্রতীকে ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বনানী বিদ্যানিকেতনে স্থাপিত ফলাফল ঘোষণা কেন্দ্র থেকে আজ রাতে ভোটের এই ফলাফল ঘোষণা করেন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, একতারা প্রতীকে স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট। লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী সিকদার আনিসুর রহমান পেয়েছেন ১ হাজার ৩২৮ ভোট।

এছাড়া গোলাপ ফুল প্রতীকের প্রার্থী কাজী মো. রাশিদুল হাসান পেয়েছেন ৯২৩ ভোট। ছড়ি প্রতীকের প্রার্থী মো. আকতার হোসেন পেয়েছেন ৬৪ ভোট। ট্রাক প্রতীকের প্রার্থী মো. তারেকুল ইসলাম ভূঞাঁ পেয়েছেন ৫২ ভোট।


ডাব প্রতীকের প্রার্থী মো. রেজাউল ইসলাম স্বপন পেয়েছেন ৪৩ ভোট।
ঢাকা-১৭ আসনে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ৬২৫ ও নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন। ১২৪টি কেন্দ্রের ৬০৫টি কক্ষে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

শেয়ার করুন