৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৪:৫৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


ভারতের সেনাপ্রধান মনোজ পান্ডের বাংলাদেশ সফর
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-০৬-২০২৩
ভারতের সেনাপ্রধান মনোজ পান্ডের বাংলাদেশ সফর ভারতের সেনাপ্রধান মনোজ পান্ডে


বাংলাদেশ সফরে এসেছেন ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ পান্ডে। গত ৫ জুন বাংলাদেশের সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে তিনি বাংলাদেশে সফরে যান। ঢাকায় অবস্থিত ভারতের হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সফরকালে, জেনারেল মনোজ পান্ডে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেড পরিদর্শন করবেন। সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান এসএম শফিউদ্দিন ভারত সফর করেন। এর ধারাবাহিকতায় বাংলাদেশ সফর করছেন জেনারেল পান্ডে।

ভারতের সেনাপ্রধান, ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহিদ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এছাড়া তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন এবং ভারত ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সামগ্রিক পটভূমি পর্যালোচনা করবেন। বিজ্ঞপ্তিতে বরা হয়েছে, এই উচ্চ পর্যায়ের আলোচনা, ভারত ও বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন পুনর্নবীকরণের সুযোগ করে দেবে।

শেয়ার করুন