২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ১১:৩৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার দ্রুত গণনির্বাসনে নতুন বিধি জারি নিউইয়র্ক সিটির আর্থিক সংকট মোকাবিলায় দেড় বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা ১ দশমিক ৭ মিলিয়ন মানুষের স্বাস্থ্যবীমা ঝুঁকির মুখে কোভিড তহবিল প্রতারণা : ৮ বাংলাদেশিসহ ৯ জনের দোষ স্বীকার রমজান শান্তির এক মহৎ দর্শনের প্রতীক


কেনিয়ার চেবেট এবং লোকেদি নিউইয়র্ক ম্যারাথন দৌড়ে জয়ী
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১১-১১-২০২২
কেনিয়ার চেবেট এবং লোকেদি নিউইয়র্ক ম্যারাথন দৌড়ে জয়ী শ্যারন লোকেদি


কেনিয়ার ইভান্স চেবেট এবং শ্যারন লোকেদি গত ৬ নভেম্বর নিউইয়র্ক সিটি ম্যারাথনে জয়লাভ করেছেন। চেবেট পুরুষদের দৌড়ে এবং লোকেদি তার অভিষেক দৌড়ে নারীদের মধ্যে প্রথম হয়েছেন। চেবেট এই বছরের শুরুতে বোস্টন ম্যারাথন জিতেছেন।

চেবেটের এই বিজয় প্রতিযোগিতায় আমেরিকান পুরুষদের বিজয়ের খরা অব্যাহত রেখেছে। ২০০৯ সাল থেকে যুক্তরাষ্ট্রের কোনো দৌড়বিদ এ ম্যারাথনে জেতেনি। এটি ছিল লোকেদির প্রথম ম্যারাথন। তিনি ইসরায়েলের লোনাহ চেমতাই সালপেটার থেকে এগিয়ে থেকে ২ ঘণ্টা ২৩ মিনিট ২৩ সেকেন্ডে ম্যারাথন শেষ করেন।

২৮ বছর বয়সী এই যুবতী শেষ ২ মাইলে চেমতাই সালপেটার থেকে ৭ সেকেন্ডে এগিয়ে থেকে জেতেন এবং রেকর্ডের প্রায় ৫০ সেকেন্ড আগে দৌড় শেষ করেন।

এর এক ঘণ্টা আগে পুরুষ এবং নারীদের হুইলচেয়ার দৌড় সমাপ্ত হয়। সেখানেও নতুন রেকর্ড তৈরি হয়। ৫১তম ম্যারাথন দৌড়ে অংশ নেয়া ৫০ হাজার দৌড়বিদের জন্য উষ্ণ আবহাওয়া আদর্শ ছিল না। মহামারীর পর প্রথমবারের মতো পুরোদমে এই ম্যারাথন অনুষ্ঠিত হলো। আয়োজকরা জানিয়েছেন, ২৬ দশমিক ২ মাইল (৪২ দশমিক ২ কিলোমিটার) রেসে ৯টি মিটিং স্টেশন ছিল এবং দৌড়ে অংশগ্রহণকারীদের জন্য সেখানে প্রচুর পানি, কলা এবং এনার্জি জেল মজুদ ছিল।

অভিনেতা অ্যাশটন কুচার এবং চেলসি ক্লিনটনসহ কয়েকজন সেলিব্রিটি এই দৌড়ে অংশ নিয়েছিলেন। তারা টানা দ্বিতীয় বছরের মতো এটি সম্পন্ন করলেন। দু’জনেই দাতব্য উদ্দেশ্যে এই দৌড়ে অংশ নেন।

শেয়ার করুন