১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০৩:০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


বোস্টন আ.লীগ নেতার ২ বছরের কারাদণ্ড
বোস্টন প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৮-১১-২০২২
বোস্টন আ.লীগ নেতার ২ বছরের কারাদণ্ড আসিফ আহমেদ চৌধুরী


মার্কিন কৃষ্ণাঙ্গ নারীকে হয়রানির অভিযোগে যুক্তরাষ্ট্রের বোস্টনের এক আওয়ামী লীগ নেতাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তার নাম আসিফ আহমেদ চৌধুরী ওরফে আসিফ বাবু (৬২)। তিনি নিউ ইংল্যান্ড (বোস্টন) আওয়ামী লীগের (ইউসুফ-ইকবাল) সহসভাপতি। বোস্টন সংলগ্ন মেডফোর্ডের এই বাসিন্দা বোস্টনভিত্তিক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ডের (বেইন) সাবেক সভাপতি। তাঁর দেশের বাড়ি চট্টগ্রাম জেলার পাহাড়তলির থানার কাটতলী গ্রামে।

গত ৮ নভেম্বর ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সালেম সিটির সুপিরিয়র কোর্টের বিচারক টমাস ড্রেচসলার এ রায় ঘোষণা করেন। ওই নারীকে গালাগালি, শ্লীলতাহানি এবং ধর্ষণ ছাড়াও শ্বাসরোধে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছিল আসিফ বাবুর বিরুদ্ধে। তবে তাকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা চেষ্টার অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অন্যান্য অভিযোগে তার বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়।

এর আগে গত ১৪ অক্টোবর আদালত আসিফের জামিন প্রত্যাহার করেন। সপ্তাহব্যাপী বিচারিককার্য শেষে তাকে কারা হেফাজতে রাখার আদেশ দেন। ৮ নভেম্বর আসিফ বাবুকে দোষীসাব্যস্ত করে চূড়ান্ত দণ্ডাদেশ প্রদান করা হলো। 

ভুক্তভোগী নারী বিচারকদের জানান, দুই বছর আগে ফেসবুক মার্কেটপ্লেসে বাসা ভাড়ার বিজ্ঞাপন দেন আসিফ বাবু। তখন রুমটি নেয়ার পরিকল্পনা করেন ওই নারী। ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর আসিফ বাবু ভাড়ার চুক্তি সইয়ের বৈঠকের সময় ওই নারীর ওপর আক্রমণ করেন। 

নারীর ৯ বছর বয়সী মেয়ে বিচারকদের জানান, ‘অনেক বিশৃঙ্খলার’ শব্দে জেগে উঠে তিনি শোবার ঘরে উঁকি দিয়ে দেখতে পান আসিফ বাবু তার মায়ের উপরে দাঁড়িয়ে আছেন। পরে মেয়েটি পুলিশের জরুরি নম্বর ৯১১তে ফোন করেন।

সালেম পুলিশ অফিসার জোনাথন স্প্রিঙ্গার ঘটনাস্থলে পৌঁছে আসিফ বাবুকে ওই নারীর সঙ্গে ঝগড়া করতে দেখেন বলে জানান। তিনি দু’জনকে আলাদা করেন।

শেয়ার করুন