২৮ জুন ২০২৬, রবিবার, ১০:৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটসে ফ্যামিলি নাইট
আমাদের উচিত দুনিয়ার চেয়ে পরকালকে প্রাধান্য দেওয়া
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-০২-২০২৪
আমাদের উচিত দুনিয়ার চেয়ে পরকালকে প্রাধান্য দেওয়া বক্তব্য রাখছেন প্রফেসর ড. মোহাম্মদ রুহুল আমিন


বিপুল উৎসাহ-উদ্দীপনায় পবিত্র কুরআন তেলাওয়াত, ইসলামিক সঙ্গীত আর আলোচনা’র মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটসের (মসজিদ নামিরাহ) ফ্যামিলি নাইট। প্রথমবারের মতো আয়োজিত এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে সেন্টারের মুসল্লি ও তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়। পিতা-মাতা, অভিভাবকদের সাথে নতুন প্রজন্মের কিশোর-কিশোরীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গত ২ ফেব্রুয়ারি মাগবির নামাজের পর থেকে ইশা পর্যন্ত আয়োজিত অনুষ্ঠানে প্রায় ৩৫০ পুরুষ-নারী অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানে আলোচনা পর্বে সভাপতিত্ব করেন সেন্টার পরিচালনা কমিটির সভাপতি মমিনুল ইসলাম মজুমদার। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন, আল কুরআন এন্ড দাওয়াহ সেন্টার ইউএসএ ইনকের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন আল কুরআন একাডেমী ফর ইয়ং স্কলারস বিআইসি শাখার প্রিন্সিপাল প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা রফিক উল্লাহ। আমন্ত্রিত অতিথি ছিলেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মাওলানা রশীদ আহমদ।

আলোচকবৃন্দ বলেন, জীবনের সফলতা ও ব্যর্থতার হিসাব করতে গেলে দুনিয়া ও আখেরাতের বাস্তবতা সম্পর্কে ধারণা থাকা জরুরি। মানুষ দুনিয়ার এ সামান্য সময়ের জীবন-যাপনকে যতবেশি গুরুত্ব দেয় এর চেয়ে তুলনাহীন গুরুত্বপূর্ণ পরকাল। কেননা পরকাল হবে সীমাহীন। যেখানে জীবনের শুরু আছে শেষ বলে কোনো কিছু নেই। 

তারা বলেন, প্রত্যেক মুসলমানের উচিত, দুনিয়ার তুলনায় পরকালকে প্রাধান্য দেওয়া। পরকালের সীমাহীন জীবনের প্রস্তুতিতে নিজেদেরকে তৈরি করা। দুনিয়াকে পরকালের শস্যক্ষেত্র হিসেবে গ্রহণ করা। বস্তুত সদা সর্বদা আখেরাতের চিন্তার লালন করাই একজন মুমিনের ঈমানী দায়িত্ব।

ফ্যামিলি নাইট অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সেন্টার সাধারণ সম্পাদক কায়কোবাদ কবীর ও অর্থ সম্পাদক নাসির উদ্দিন আহমেদ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো: হামিমুর রহমান, ইসলামি সঙ্গীত পরিবেশন করেন আরাফাত রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন, মু. ফখরুল ইসলাম মাছুম, ইকবাল মান্নান, প্রফেসর সোলায়মান, আতাউর রহমান, আবু বকর সিদ্দিক, ফরিদ আহমদ, মোহাম্মদ লোকমান, আজগর আলী, আব্দুল হাকীম মিয়া, ক্বারী ফকির গোলাম মোস্তফা, আশরাফুল ইসলাম মিলন, আব্দুর রহমান, ফেরদৌস আলম, আব্দুর রশীদ সানা, আহসানুল হক খান প্রমুখ।

শেয়ার করুন