১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০১:৪০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


বিএনপি দক্ষিণের তারেক রহমানের জন্মদিন পালন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-১১-২০২২
বিএনপি দক্ষিণের তারেক রহমানের জন্মদিন পালন নিউইয়র্ক বিএনপি দক্ষিণের তারেক রহমানের জন্মদিন পালন


নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি দেশনায়ক তারেক রহমানের ৫৮তম জন্মদিন জাকজমক ভাবে উদযাপন করে। গত ২০ নভেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের কাবাব কিং রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার, ১৭ কোটি মানুষের প্রাণ দেশনায়ক তারেক রহমানের ৫৮ তম জন্মদিন উপলক্ষ্যে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে দোয়া মোনাজাত এবং কেকে কেটে তারেক রহমানের জন্মদিন পালন করা হয়।

বিএনপির চেয়ারপার্সন, সাবেক সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তারেক রহমানের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন নিউইয়র্ক স্টেট বিএনপির আহ্বায়ক মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান।

আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম রেজার সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ বদিউল আলমের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য মার্শাল মুরাদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জাসাসের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক শাহিন। নিউইয়র্ক মহানগর বিএনপি দক্ষিণের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সোহরাব হোসেন, যুগ্ম আহ্বায়ক এমলাক হোসেন ফয়সাল, যুগ্ম আহ্বায়ক মোঃ রুহুল আমিন নাসির, যুগ্ম আহ্বায়ক মোঃ খলকুর রহমান, যুগ্ম আহবায়ক জিয়াউল হক মিশন, যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন, যুগ্ম আহবায়ক শাহতাৎ হোসেন রাজু, যুগ্ম আহবায়ক জোহরা বেগম, যুগ্ম আহবায়ক রেজবুল কবির, যুগ্ম আহবায়ক শেখ জহির, যুগ্ম সদস্য সচিব সাইদুর খান ডিউক, সদস্য জামালুর রহমান চোধুরী, গোলাম এন হায়দার মুকুট, সুমন সরদার, কৃষিবিদ মোঃ সুলায়মান, মোঃ কামাল হোসেন হাওলাদার, মোঃ মহসিন, শরিফ চোধুরী পাপ্পু,  মোঃ হাসান, সাবেক ছাত্রনেতা জীবন শফিক, যুবদল নেতা মোঃ মনিরুল ইসলাম মনির, জাসাস নেতা মোঃ হাসান আহম্মেদ, স্বেচ্ছাসেবক নেতা হারুন, খোরশেদ প্রমুখ।

সভাপতির সমাপনি বক্তব্যে সেলিম রেজা জন্মদিনের অনুষ্ঠানকে সাফল করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন