১০ অগাস্ট ২০২৬, সোমবার, ০৮:৫৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


নিউ ইয়র্ক সিটির সাবওয়েতে বন্ধুক স্ক্যান করা শুরু করেছে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩১-০৭-২০২৪
নিউ ইয়র্ক সিটির সাবওয়েতে বন্ধুক স্ক্যান করা শুরু করেছে ফুলটন সাবওয়ে স্টেশনে স্থাপিত বন্দুক স্ক্যানার


নিউ ইয়র্ক সিটিতে ৩০ দিনের পাইলট প্রোগ্রামের অংশ হিসাবে গত ২৬ জুলাই শুক্রবার সাবওয়ে স্টেশনগুলিতে অস্ত্র সানক্তের জন্য যাত্রীদের স্ক্যান করা শুরু করেছে। প্রথম স্ক্যানার সিস্টেমটি শুক্রবার বিকেলে ফুলটন স্ট্রিট সাবওয়ে স্টেশনে স্থাপন করা হয়েছে। পরিকল্পনাটি শেষ পর্যন্ত পুরো শহর জুড়ে প্রধান সাবওয়ে স্টেশনগুলিতে স্থাপন করার পরিকল্পনারয়েছে নিউ ইয়র্ক সিটির।

গত ২৬ জুলাই শুক্রবার ফুলটন স্ট্রিট সাবওয়ে স্টেশনে স্ক্যানার সিস্টেমটি স্থাপন করার সময় মেয়র এরিক অ্যাডমস উপস্থিত ছিলেন। তিনি বলেন, এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। তিনি আরো বলেন, আমরা আগামী মাসে নির্বাচিত সাবওয়ে স্টেশনগুলিতে ইলেক্ট্রোম্যাগনেটিক সনাক্তকরণ সিস্টেম স্থাপন করব। মূল লক্ষ্য হল সাবওয়ে থেকে বন্দুকগুলিকে দূরে রাখা, স্ক্যানারগুলি রেজারের মতো অন্যান্য অস্ত্রও সনাক্ত করতে পারে। এটি আমাদের সাবওয়েতে বন্দুকবাজদের প্রতিরোধ করার জন্য প্রযুক্তির সাথে যুক্ত করা এবং সুবিধা নেওয়ার জন্য নিউ ইয়র্ক সিটির একটি পাইলট কর্মসূচি। অ্যাডামস বলেছিলেন, এই মেশিরগুলো ইতিমধ্যেই পরীক্ষা করা হয়েছে, এগুলোর ফলাফলে আমরা মুগ্ধ। এটি ব্যাপক হতাহতের ঘটনা রোধ করবে বলে তিনি আশা ব্যক্ত করেন। 

নিরাপত্তার কারণে, ট্রানজিট পুলিশ স্ক্যানারগুলি কোথায় স্থাপন করবে তার তালিকা প্রকাশ করেনি। নতুন নিরাপত্তা সতর্কতা গোপনীয়তা সম্পর্কে প্রশ্নও উত্থাপন করছে। নিউ ইয়র্ক সিভিল লিবার্টিজ ইউনিয়ন এবং লিগ্যাল এইড সোসাইটি শুক্রবার ফুলটন স্ট্রিট সাবওয়ে স্টেশনে পর্যবেক্ষকদের সাথে ছিল। যাত্রীরা ডিটেক্টরের মধ্য দিয়ে হেঁটে যাবেন এবং অস্ত্র পাওয়া গেলে আইপ্যাডে লাল বাক্স প্রদর্শিত হবে। 

 লিগ্যাল এইড সোসাইটি একটি বিবৃতিতে বলেছে, এই স্ক্যানারগুলি অসুবিধার সৃষ্টি করবে, যার মধ্যে যানজটের সৃষ্টি হবে এবং সময় বিলম্বিত হবে। এবং এটি নাগরিকদের ব্যাক্তিগত গোপনীয়তার উপর অযৌক্তিক আক্রমণ।

শেয়ার করুন