৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ১১:৫৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


স্টেট ডিপার্টমেন্টের আঞ্চলিক পরিচালকের সাথে কনসাল জেনারেলের বৈঠক
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩০-১১-২০২২
স্টেট ডিপার্টমেন্টের আঞ্চলিক পরিচালকের সাথে কনসাল জেনারেলের বৈঠক বৈঠকে কনসাল জেনারেল ও আলেকজান্ডার


নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনালের ড. মোহাম্মদ মনিরুল ইসলাম ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের আঞ্চলিক পরিচালক আলেকজান্ডার কে. হার্ডিনের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। আঞ্চলিক পরিচালক আলেকজান্ডার কে. হার্ডিন কনসাল জেনারেল ড. ইসলামকে তাঁর কার্যালয়ে স্বাগত জানিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের নানাদিক নিয়ে  একটি আলোচনায় যোগ দেন।  এ সময় কনস্যুলেটের প্রথম সচিব ইসরাত জাহান উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি হওয়ায় এ বছরটি অতীব গুরুত্বপূর্ণ উল্লেখ করে তাঁরা দু’দেশের সম্পর্ককে আরো সুদৃঢ় ও সম্প্রসারিত করার লক্ষ্যে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। তৈরি পোশাক ছাড়াও বাংলাদেশের অন্যান্য রফতানিজাত পণ্য বিশেষ করে  ফার্মাসিউটিক্যালস সামগ্রী যুক্তরাষ্ট্রে রফতানির সম্ভাবনার ওপর তাঁরা আলোকপাত করেন। 

বৈঠকে কনসাল জেনারেল আঞ্চলিক পরিচালক আলেকজান্ডার কে. হার্ডিনকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও জলবায়ুর নেতিবাচক প্রভাব মোকাবিলাসহ  আন্তর্জাতিক পরিম-লে বাংলাদেশের বিভিন্ন অর্জন ও স্বীকৃতির বিষয়ে অবহিত করেন। নিউইয়র্কে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতির সাথে সম্পৃক্ততা ও সাফল্যের কথা উল্লেখ করে কনসাল জেনারেল  কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সম্পর্কে জনাব হার্ডিনের দৃষ্টি আকর্ষণ করেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যকার সম্পর্ক ও বোঝাপোড়াকে আরো সহজ, সাবলীল ও শক্তিশালী করার প্রত্যয়ের মধ্য দিয়ে বৈঠকের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন