৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ১১:৩০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


গোলাপবাগ মাঠে বিএনপির নেতাকর্মী ঢল
বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ শুরু
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১০-১২-২০২২
বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ শুরু


রাজধানীর গোলাপবাগে শুরু হয়েছে বিএনপির ঢাকা বিভাগীয় মহাসমাবেশ। নির্ধারিত সময় ১১ টায় শুরু হওয়ার কথা থাকলেও ১০.১০ মিনিটের দিকে শুরু হয়ে যায় এ সমাবেশ।  

এর আগে গতকাল ডিএমপি গোলাপবাগে সমাবেশের অনুমোদন দেয়ার পর থেকেই মানুষ চলে আসতে থাকে। রাতে মাঠে বিপুর সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ঘটে। রাতে অনেকে সেখানে ছিলেনও। এরপর ভোর থেকে সমাবেশস্থলে চলে যেতে থাকে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু আগের দিন তাকে পল্টন থানায় একটা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এর আগের রাতে তাকে ও তার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকেও কারাগারে পাঠানো হয়।



 মির্জা ফখরুলের অবর্তমানে বিএনপির এ সমাবেশে সভাপত্বি করেন ড.খন্দকার মোশাররফ হোসেন। একই সঙ্গে সমাবেশ থেকে দশ দফা কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশের মঞ্চে সকালেই যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, মোয়াজ্জেম হোসেন আলাল, রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, ছাত্রদলের সভাপতি কাজী রওনুকুল হাসান শ্রাবণ প্রমুখ। ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল অনুষ্ঠান পরিচালনা করছেন। তার সঙ্গে রয়েছেন ঢাকা উত্তরের আমিনুল ইসলাম।  


শেয়ার করুন