০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৪:০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


শুক্রবার শহীদ মিনার প্রাঙ্গণে পরিবেশ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১২-০১-২০২৩
শুক্রবার শহীদ মিনার প্রাঙ্গণে পরিবেশ সমাবেশ


বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)সহ পরিবেশ সপক্ষ সরাকারি-বেসরকারি প্রতিষ্ঠান-সংগঠনের যৌথ অংশগ্রহণে ১৩ জানুয়ারি শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ঢাকায় দেশের সার্বিক পরিবেশ বিষয়ে ‘পরিবেশ সমাবেশ’ হবে। এর পাশাপাশি  ১৪ জানুয়ারি, ২০২৩ শনিবার (সকাল ৯:০০-বিকাল ৫.০০টা পর্যন্ত) ঢাকা বিশ^বিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনস্থ ভূগোল ও পরিবেশ বিভাগে “বাংলাদেশের হাওর, নদী, ও বিল: সমস্যা ও প্রতিকার” বিষয়ক বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

শুক্রবার সকাল ৯:০০টা - বিকাল ৫.০০টা পর্যন্ত এসমাবেশ চলবে। অপরদিকে শনিবার সকাল ৯:০০-বিকাল ৫.০০টা পর্যন্ত বিশেষ সম্মেরন হবে। 

সমাবেশ ও সম্মেলনের লক্ষ্য, উদ্দেশ্য, আয়োজন, ব্যবস্থানা, আলোচ্য বিষয়, উপস্থাপনা প্রভৃতি বিষয়ে দেশবাসী ও গণমাধ্যমকে অবহিত করার লক্ষ্যে বাপা ও বেন এর পক্ষ থেকে বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পরিবেশ সমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বাপা’র সহ-সভাপতি, অধ্যাপক খন্দকার বজলুল হক।


সংশ্লিষ্ট বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যৌথভাবে সম্মেলন প্র¯‘তি কমিটির সদস্য সচিব, অধ্যাপক ড. আহম্মদ কামরুজ্জমান মজুমদার এবং পরিবেশ সমাবেশ প্রস্তুতি কমিটি’র সদস্য সচিব, আলমগীর কবির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাপা’র সহ-সভাপতি ও বেনের প্রতিষ্ঠাতা ড. নজরুল ইসলাম, সম্মেলন প্রস্তুত কমিটি’র সহ-আহ্বায়ক ও বেন এর বৈশি^ক সমন্বয়ক ড. মো. খালেকুজ্জামান, বাপা’র সাধারণ সম্পাদক শরীফ জামিল এবং সম্মেলনের কারিগরী অধিবেশন উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক এম শহীদুল ইসলাম।


এতে উপস্থিত ছিলেন বাপা’র কোষাধ্যক্ষ মহিদুল হক খান, যুগ্ম সম্পাদক মিহির বিশ^াস, হুমায়ন কবির সুমন, নির্বাহী সদস্যআমিনুর রসুল, ইবনুল সাঈদ রানা এবং বাপা মোংলা শাখার আহ্বায়ক নূও আলম শেখ প্রমূখ।


শেয়ার করুন