১৩ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ০৩:০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর মাইর শুরু হয়েছে কেবল, আসল মারই তো শুরুই হয়নি সাবওয়ে স্টেশন ঠান্ডা রাখতে নতুন পরিকল্পনা শিশুদের টিকা নীতিতে বড় পরিবর্তন আনতে ট্রাম্পের নির্বাহী আদেশ শতবর্ষী চেম্বারস স্ট্রিট সাবওয়ে স্টেশন সংস্কারে বড় প্রকল্প মুসলিম হওয়ায় মৃত্যুর হুমকি, অভিযোগ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর হিজাব পরা নারীকে হামলার অভিযোগ : জোনাথন স্ট্রিপের বিরুদ্ধে হেট ক্রাইমের মামলা ইসলাম ও মুসলিম খ্রিস্টান সম্পর্কের অগ্রণী গবেষক এস্পোসিতোর মৃত্যু মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা, ৪০ বছর কারাদণ্ডের মুখে ভিনসেন্ট তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের


অ্যাসাইলাম প্রার্থীরা অনলাইনে ওয়ার্ক পারমিটের আবেদন করতে পারবেন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-০১-২০২৩
অ্যাসাইলাম প্রার্থীরা অনলাইনে ওয়ার্ক পারমিটের আবেদন করতে পারবেন


ইউএস সিটিজেন এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের ওয়ার্ক পারমিটের আবেদন আই-৭৬৫ অন লাইনে গ্রহণ করছে। গত ২৩ জানুয়ারি ইউ এস সিটিজেন ও ইমিগ্রেশন সার্ভিসেস ফর্ম আই ৫৮৯ অর্থাৎ অ্যাসাইলামের ও এদেশ থেকে বিতাড়ন স্থগিত রাখার জন্য আবেদনকারীরা অন লাইনে আই-৭৬৫ এর আবেদন পাঠাতে পারেন। (সি) (৮) ক্যাটাগরির আওতায় বিচারাধীন আশ্রয় প্রার্থীদের আবেদন ও  এদেশে থেকে বিতাড়ন স্থগিত রাখার জন্য আশ্রয়প্রার্থীদের আবেদনকারীরা এবিসি সেটেলমেন্টের চুক্তির আওতায় ফর্ম আই-৭৬৫ এর মাধ্যমে ওয়ার্ক পারমিটের আবেদন করতে পারেন। সেক্ষেত্রে মূল আবেদনের ফর্ম আই-৫৮৯ অর্থাৎ অ্যাসাইলাম ও এদেশ থেকে বিতাড়ন স্থগিত রাখার আবেদনের ১৫০ দিন পর ওয়ার্ক পারমিটের আবেদন করতে হবে। প্রসেসিং প্রক্রিয়াকরণের সময় কমাতে প্রযুক্তিগত সমাধান ও দক্ষতা কাজে লাগাতে অন লাইনে ফর্ম আই-৭৬৫ প্রসেসিং এর মাধ্যমে আবেদনকারীদের জন্য সুরক্ষিত ও সুবিধাজনক করে তুলবে বলে ইউএস সিটিজেন এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস আশা করে। 

অনলাইনে ফর্ম- আই-৭৬৫ ফাইল করতে আবেদনকারীদের প্রথমে একটি ইউএস সিটিজেন এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস এর অন লাইন অ্যাকাউন্ট করতে হবে। নতুন একাউন্ট করতে my.uscis.gov-এ যেতে হবে। একাউন্ট করতে আবেদনকারীদের কোন ফি দিতে হবে না। এটি সম্পূর্ণ নিরাপদ। আশ্রয়প্রার্থীরা পূর্বে অনলাইনে যে কোন ইউএসসিএস ফর্ম জমা দিয়ে থাকলে সেক্ষেত্রে বিদ্যমান ইউএস সিটিজেন এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস অন লাইন একাউন্ট ব্যবহার করতে পারেন। 

শেয়ার করুন