০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৯:১৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


ভূরাজনীতির কবলে সাগরে তেল গ্যাস অনুসন্ধান?
সালেক সুফী
  • আপডেট করা হয়েছে : ০৮-০২-২০২৩
ভূরাজনীতির কবলে সাগরে তেল গ্যাস অনুসন্ধান? গ্যাস ব্লকের চিত্র


বে অফ বেঙ্গলে মায়ানমার এবং ভারতের সঙ্গে সীমান্ত বিরোধ নিরসন করাকে যদি বলা হয় ‘সমুদ্র জয়’, তাহলে প্রায় এক দশক সময়েও বাংলাদেশের স্থলভাগের সমপরিমাণ জলসীমায় নীল সাগরের সম্পদ আহরণের ব্যর্থতা বাংলাদেশকে মহাবঞ্চিত রেখেছে বলা যায়। অনেকেই বলেন ভূরাজনীতির কারণেই বাংলাদেশ সাগরের সম্পদ আহরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। প্রতিবেশী দুই দেশ মিয়ানমার ও ভারত তাদের সমুদ্রসীমায় অনুসন্ধান করে গ্যাস-তেলসম্পদ আহরণ করলেও এযাবৎ বাংলাদেশ সাগরে অনুসন্ধান করার জন্য কার্যকর কিছু করতে পারেনি। নিজেদের কাছে গভীর সাগরে জ্বালানিসম্পদ বিষয়ে পর্যাপ্ত তথ্য থাকা সত্ত্বেও নানা অজুহাতে নতুন করে পিএসসি বিডিং করেনি। এমনকি মালটি ক্লায়েন্ট সার্ভে নিয়েও নানা টালবাহানা হয়েছে।

২০২৪ সালে নতুন জাতীয় নির্বাচনের প্রাক্কালে সাগরে গ্যাস অনুসন্ধান নিয়ে শুরু হয়েছে নতুন রাজনীতি। পরাশক্তি চায় মিয়ানমার সংলগ্ন ব্লকগুলো ওই দেশের অনুসন্ধান কোম্পানি গুলোর অধিকারে দেয়ার। কিন্তু সেই ক্ষেত্রে মায়ানমারে কর্মরত অপর পরাশক্তিগুলো, বাংলাদেশের ওপর নাখোশ হবে। বাংলাদেশের এখন শ্যাম রাখি না কূল রাখি অবস্থা। মনে হয়, নির্বাচনের আগে নতুন করে পিএসসি আহ্বান না করাই যুক্তিযুক্ত হবে। 

বাংলাদেশের গ্যাস সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ১৯৯৯-২০০০ সময়ে তৎকালীন সরকার ভারতে পাইপ লাইনে গ্যাস রফতানির মার্কিন কোম্পানি ইউনোকলের প্রস্তাবে সাড়া না দেয়ার পর থেকে প্রকৃত পক্ষে বাংলাদেশে গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানিগুলো আগ্রহ হারিয়ে ফেলে। ভূরাজনীতির অশুভ প্রভাবে সেবার ক্ষমতা হারায় আওয়ামী লীগ সরকার। বিজয়ী বিএনপি সরকার জনতার প্রতিরোধের মুখে গ্যাস রফতানির সিদ্ধান্ত নিতে পারেনি। ২০০১-২০০৬ প্রকৃতপক্ষে ঝিমিয়ে পড়ে গ্যাস-বিদ্যুৎ খাত। ২০০৯ সালে যখন আবার ক্ষমতায় ফিরে আওয়ামী লীগ সরকার তখন দেশ জুড়ে তীব্র গ্যাস বিদ্যুৎ সংকট। ২০০৯-২০২৩ পর্যন্ত তিন টার্মের কার্যকালেও আওয়ামী লীগ সরকার গ্যাস-তেল অনুসন্ধানে কার্যকর ভূমিকা রেখেছে বলা যাবে না।  

যা হোক, বাংলাদেশের অংশে সাগরে গ্যাস-তেল প্রাপ্তির বিপুল সম্ভাবনা আছে। সাগরের কনটিনেন্টাল শেলফে বিপুল মৎস্যসম্পদ সঞ্চিত আছে। যথাযথ সংগঠনের মাধ্যমে সুনীল অর্থনীতি সেল সাজানো হলে ৫-১০ বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতি পালটে যাবে। তবে ভূরাজনীতি অশুভ প্রভাব সামাল দেয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ওই চ্যালেঞ্জ কীভাবে মোকাবিলা করবে বাংলাদেশ সেটাই এখন দেখার বিষয়। বিশেষজ্ঞরা মনে করেন, সব দিক সামাল দিয়ে বাংলাদেশ পারবে কি নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে?

শেয়ার করুন