৬ অগাস্ট ২০২৬, বুধবার, ১০:১৮:৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর মাইর শুরু হয়েছে কেবল, আসল মারই তো শুরুই হয়নি সাবওয়ে স্টেশন ঠান্ডা রাখতে নতুন পরিকল্পনা শিশুদের টিকা নীতিতে বড় পরিবর্তন আনতে ট্রাম্পের নির্বাহী আদেশ শতবর্ষী চেম্বারস স্ট্রিট সাবওয়ে স্টেশন সংস্কারে বড় প্রকল্প মুসলিম হওয়ায় মৃত্যুর হুমকি, অভিযোগ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর হিজাব পরা নারীকে হামলার অভিযোগ : জোনাথন স্ট্রিপের বিরুদ্ধে হেট ক্রাইমের মামলা ইসলাম ও মুসলিম খ্রিস্টান সম্পর্কের অগ্রণী গবেষক এস্পোসিতোর মৃত্যু মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা, ৪০ বছর কারাদণ্ডের মুখে ভিনসেন্ট তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের


ডিআরইউ’র বহুমুখী সমবায় সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও রজত জয়ন্তী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৪-০২-২০২৩
ডিআরইউ’র বহুমুখী সমবায় সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও রজত জয়ন্তী অনুষ্ঠিত


ঢাকা রির্পোটার্স ইউনিটি বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা ও রজত জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচাস্থ ঢাকা রির্পোটার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এই সাধারণ সভা ও রজত জয়ন্তী অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল সু লিমিটেড, এসকে ট্রিমস এন্ড ইন্ড্রাষ্ট্রিজ এর চেয়ারম্যান তাফাজ্জল হোসেন ফরহাদ।
সমিতির সহ সভাপতি শাহীন হাসনাতের সঞ্চালনায় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি মো: ওমর ফারুক এবং বিএফইউজে’র অপর অংশের সভাপতি এম আবদুল্লাহ, ঢাকা রির্পোটার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী।

বার্ষিক সাধারণ সভার কর্ম অধিবেশনে সংগঠনের সম্পাদক মো: বদরুল আলম চৌধুরী ও কোষাধক্ষ্য আতিকুর রহমান সংগঠনের বার্ষিক প্রতিবেদন এবং হিসাব উপস্থাপন ও অনুমোদন করা হয়।

সভায় বার্ষিক প্রতিবেদনের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সিনিয়র সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় সংগঠনের আয়-ব্যয় ও সংগঠনের ভবিষ্য কর্মপরিকেল্পনা নিয়ে বিস্তারিত অঅলোচনা শেষে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সাধারণ সম্পাদক ও কোষাধক্ষ্যের বার্ষিক প্রতিবেদন সংশোধনীসহ পাশ করা হয়।
এর অঅগে বেলা ১২ টার সময় রজত জয়ন্তী উপলক্ষে কেক কাটা হয় এবং সংগঠনের প্রাক্তন পরিচালকসহ সকল কর্মকর্তাদের বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

শেয়ার করুন