২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ০৪:০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
‘ফ্যামিলি কার্ড’ বিতরণ ১০ মার্চ থেকে শুরু ১৮ দিনে ৬৩০ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিলেন মাসফিকুল আশ্রয়প্রার্থীদের কাজের অনুমতিতে কঠোর কড়াকড়ি ঝুলে গেল ট্রাম্পের ২ হাজার ডলারের ট্যারিফ ডিভিডেন্ড চেক পরিকল্পনা সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্পের বৈশ্বিক শুল্ক ১৫ শতাংশে বৃদ্ধি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার


আ স ম আবদুর রব হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৩-০৫-২০২৩
আ স ম আবদুর রব হাসপাতালে


জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আসম আবদুর রব হৃদরোগজনিত অসুস্থতা নিয়ে ধানমন্ডির ল্যাব এইডে ভর্তি হয়েছেন।


হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ আ প ম সোহরাবুজ্জমানের তত্ত্বাবধায়নে তিনি চিকিতসাধীন আছেন। শনিবার সকালে ল্যাব এইডে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আসম আবদুর রবের পাশে কিছুক্ষন থাকেন এবং তার চিকিতসার খোঁজ-খবর নেন।


এই সময়ে রবের সহধর্মিনী তানিয়া রব, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন উপস্থিত ছিলেন।


পরে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, ‘‘ উনাকে দেখতে এসেছিলাম। চিকিতসকদের নিবিড় পর্যবেক্ষনে তার চিকিতসা করছেন। আজকে উনাকে সিসিইউ থেকে কেবিন আনা হয়েছে।”


‘‘ রব ভাই একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব যিনি এদেশে স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছিলেন, স্বাধীনতা সংগ্রামে তিনি কাজ করেছেন এবং তিনি এখনো এই মুহুর্তে এতো বয়স হয়ে যাওয়ার পরেও  এই দেশের জন্য, গণতন্ত্রের মুক্তির জন্য সংগ্রাম করে যাচ্ছেন, লড়াই করে যাচ্ছেন। আশা করি উনি শিগগিরই সুস্থ হয়ে উঠবেন এবং গণতন্ত্র মুক্তির যে সংগ্রাম চলছে তাতে তিনি নেতৃত্ব দেবেন।”


এই প্রবীন রাজনীতিকের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মির্জা ফখরুল।


শুক্রবার রাতে আসম আবদুর রব উত্তরার বাসা থেকে এই হাসপাতালে ভর্তি হন।


গত বছরের জুন মাসে একবার হৃদরোগে আক্রান্ত হয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন রব।


শেয়ার করুন