১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০৭:২৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


বিএনপি সহ সমমনাদের কর্মসূচি
সোমবার সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৬-১২-২০২৩
সোমবার সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল


অবরোধ থেকে আবার হরতালে বিএনপি। আগামী সোমবার (সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা) দেশব্যাপী সর্বাত্মক হরতালের ডাক দিয়েছে বিএনপি। আজ শনিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। বর্তমান সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবিতে দলটি আন্দোলন চালিয়ে যাচ্ছে। গত ২৮ অক্টোবরের পর থেকে বেশ কয়েক দফায় অবরোধ ও হরতাল কর্মসূচি দিয়েছে তারা।
আজ শনিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিজয় দিবসের শোভাযাত্রায় দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।


শোভাযাত্রার আগে মঈন খান বলেন, ‘গণতন্ত্রকে হত্যা করে সরকার আজ বিজয় দিবসকে পরাজয় দিবসে পরিণত করেছে।’ এই মন্তব্যের ব্যাখ্যায় মঈন খান বলেন, ‘১৯৭১-এর বিজয় এনেছিল গণতন্ত্র। সেই গণতন্ত্রকে আজকে হত্যা করে আওয়ামী লীগ সরকার বিজয় দিবসকে পরাজয় দিবসে পরিণত করেছে।’

বিএনপির হরতাল কর্মসূচি সামনে রেখে বিরোধী দলের অন্যান্য দল জামায়াত ইসলামী বাংলাদেশ, এলডিপি, গনতন্ত্রমঞ্চ প্রমুখ দলও সোমবার হরতাল পালনের ঘোষনা দিয়েছে।  

শেয়ার করুন