০৮ জুন ২০২৬, সোমবার, ০৫:৪৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাত্র এক ডোজেই কমতে পারে ৬২ শতাংশ পর্যন্ত খারাপ কোলেস্টেরল নিউ ইয়র্কের ফোনমুক্ত স্কুলে কমেছে বুলিং আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের


নিউইয়র্কে বিশ্ব মেডিটেশন দিবস পালিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-০৫-২০২৩
নিউইয়র্কে বিশ্ব মেডিটেশন দিবস পালিত নিউইয়র্কে বিশ্ব মেডিটেশন দিবসে র‌্যালি


আমেরিকা, বাংলাদেশসহ দেশে দেশে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব মেডিটেশন দিবস। নিয়মিত মেডিটেশন করলে টেনশন, হতাশা, বিষন্নতা, অস্থিরতা দূর হয়। মাথা ঠান্ডা থাকে, মন হয় প্রশান্ত। এর মধ্য দিয়ে অর্জিত হয় সুস্থতা, সাফল্য, প্রশান্তি। এই বাণীকে বিশ্বময় ছড়িয়ে দিতেই গত ২১ মে রোববার পালিত হয় বিশ্ব মেডিটেশন দিবস।

নিউইয়র্কে দিবসটি পালন উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তরের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করে কোয়ান্টাম সোসাইটি কুইন্স। গত ২১ মে সকালে কোয়ান্টাম সোসাইটি কুইন্সের দায়িত্বশীল শামীম আহমেদ এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর কোয়ান্টাম ফাউন্ডেশনের মহাপরিচালক মাদাম নাহার আল বোখারির শুভেচ্ছা বাণীর অডিও শোনানো হয়।

এ সময় যোগ ব্যায়ামের আসন উজ্জীবন অনুশীলন ও সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন প্রত্যয়ন পাঠ করানো হয়।

বাংলাদেশে বৈজ্ঞানিক মেডিটেশন চর্চার অগ্রপথিক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শহীদ আল বোখারি মহাজাতক মেডিটেশন দিবস উপলক্সে রেকর্ডেড বক্তব্য প্রদান করেন এবং দিবসটি উপলক্ষে অংশগ্রহণকারীদের বিশেষ মেডিটেশন করান।

এ আয়োজন উপলক্ষে বক্তৃতাকালে কোয়ান্টাম সোসাইটি কুইন্সের মোমেন্টিয়ার অধ্যাপক ইমাম উদ্দীন চৌধুরী বলেন, শারীরিক, মানসিক, সামাজিক ও আত্মিক ফিটনেসের জন্য সারা পৃথিবীর মানুষের মধ্যে মেডিটেশনের বাণী ছড়িয়ে দিতে হবে। মানুষকে টেনশন, হতাশা, বিষণ্ণতা ও অস্থিরতা মুক্তি দিতে জাতিসংঘ ২১ মে দিনটিকে বিশ্ব মেডিটেশন দিবসের স্বীকৃতি দেবে বলেও তিনি আশা প্রকাশ করেন। 

এছাড়া কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি ব্রঙ্কস এবং কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি নিউইয়র্ক ভিন্ন ভিন্ন লোকেশনে বিশ্ব মেডিটেশন দিবসের পালনের আয়োজন করে। বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় কোয়ান্টাম দুইশো বেশি স্থানে মেডিটেশন দিবস পালনের আয়োজন করে কোয়ান্টাম। 

উল্লেখ্য, নিয়মিত মেডিটেশন চর্চার মাধ্যমে সুস্বাস্থ্য, সাফল্য প্রশান্তি অর্জনের জন্য মানুষকে উৎসাহী করে তুলতে গত ত্রিশ বছর ধরে কাজ করে যাচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশন। বিশ্ব মেডিটেশন দিবসের এবারের প্রতিপাদ্য ছিল ‘ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ।’

শেয়ার করুন