০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৪:৪৫:৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


মেয়রের সার্টিফিকেশন পেলেন আফনান ফাইজা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৭-০৪-২০২৩
মেয়রের সার্টিফিকেশন পেলেন আফনান ফাইজা বাবা-মা এবং বোনদের সঙ্গে আফনান ফাইজা (মাঝে)


বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলামের কন্যা আফনান ফাইজা কমিউনিটির সেবার স্বীকৃতিস্বরূপ নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের সার্টিফিকেট গ্রহণ করলেন। অনুষ্ঠানটি গত ১৮ এপ্রিল বিকালে মেয়রের সরকারি বাসভবন গ্যাসি ম্যানশনে (৮৮ আপার ইস্ট রিভার ম্যানহাটনে) অনুষ্ঠিত হয়। স্কুলে লেখাপড়ার পাশাপাশি আফনান ফাইজা কমিউনিটি সেবায় আত্মনিয়োগ করেছিলেন। ছোট্ট ফাইজা চায় লেখাপড়ার পাশাপাশি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে। যে কারণে হাজার হাজার ছাত্রছাত্রী এই সেবা দিয়ে থাকে। কিন্তু তাদের মধ্যে ফাইজা অনন্য। যে কারণে তাকে নির্বাচিত করা হয় এবং এই সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে ফাইজার পাশাপাশি তার বাবা-মা এবং বোনদেরও আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে মেয়ের সাফল্য দেখতে বাবা- মা এবং তার বোনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে বাবা-মা তাদের বড় মেয়ের সাফল্যের গল্প শোনেন এবং পুরো অনুষ্ঠান উপভোগ করেন। অন্য ক্যাটাগরিতে আরো দুই জনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। মেইন স্ট্রিমের শতাধিক অতিথি ও বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকদের উপস্থিতিতে অ্যাওয়ার্ড প্রদান করেন মেয়র অফিসের চিফ সার্ভিস অফিসার লাউরা র‌্যাগ। 

ফাইজার বাবা-মা সব প্রবাসী বাংলাদেশির কাছে তাদের মেয়ের জন্য দোয়া চেয়েছেন, যাতে তারা এই দেশের মেইন স্ট্রিমের সঙ্গে যুক্ত থেকে আরো ভালো কাজ করে এবং ভালো মানুষ হয়।

শেয়ার করুন