০৮ জুন ২০২৬, সোমবার, ০৫:২৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাত্র এক ডোজেই কমতে পারে ৬২ শতাংশ পর্যন্ত খারাপ কোলেস্টেরল নিউ ইয়র্কের ফোনমুক্ত স্কুলে কমেছে বুলিং আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের


ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-০৬-২০২৩
ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন এন মজুমদার


বাংলাদেশি অধ্যুষিত এলাকা ব্রঙ্কসে বসবাসকারী বাংলাদেশিদের সংগঠন ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশন। সেই অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত কমিটির (২০২৩-২৫) বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত হলো। গত ৪ জুন ব্রঙ্কসের খলিল চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত অভিষেকে সভাপতিত্ব করেন সভাপতি কামাল উদ্দিন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম ইসলাম মামুন ও কার্যকরি কমিটি সদস্য কামরুজ্জামান শামীম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্টেট অ্যাসেম্বলিওম্যান ক্যারিনা রয়েস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও ব্রঙ্কসের পরিচিত মুখ এম এন মজুমদার, মেয়র অফিসের প্রধান নির্বাহী অফিসার মীর বাশার।

ব্রঙ্কস প্রবাসী বাংলাদেশিদের বৃহত্তর সংগঠন ‘ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশন’ (বিবিএ)। উৎসবমুখর পরিবেশে নবনির্বাচিত কর্মকর্তারা দায়িত্ব গ্রহণ করেন। নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করার প্রধান উপদেষ্টা এন মজুমদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী, সিরাজ উদ্দীন সোহাগ, হাসান আলী, আবুল খায়ের আকন্দ, আব্দুস শহীদ, রাজনীতিবিদ আব্দুর রহিম বাদশা, খলিল বিরিয়ানির কর্ণধার খলিলুর রহমান, জুনেদ আহমেদ চৌধুরী, রাসেদুল ইসলাম, প্রফেসর সৈয়দ সাজ্জাদ, শেখ আল মামুন, জাকির চৌধুরী, কাজি হাসান, নুরে আলম জিকু, মোজাফ্ফর হোসেন, মুকিত চৌধুরী, সুধাংশু কুমার মন্ডল, জুয়েল মাহবুব, হাসান আলী, স্বপন তালুকদার ও সার্জেন্ট বেলাল উদ্দীন।

অভিষেক অনুষ্ঠানে বক্তারা কমিউনিটির ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ব্রঙ্কসে বাংলাদেশি কমিউনিটি ঐক্যবদ্ধ হলে সিটি কাউন্সিলম্যান ও স্টেট অ্যাসেম্বলিম্যান পদ অনায়াসেই আয়ত্তে আনা সম্ভব। মূলধারায় বিবিএকে আরো ব্যাপকভাবে কাজ করতে হবে। সিটি ও স্টেটে বিপুল সংখ্যক বাংলাদেশি কাজ করছেন। এজন্য আমরা গর্বিত। এদেশের নির্বাচনগুলোতে অংশ নেওয়ার জন্য ভোটার হওয়া ও ভোটাধিকার প্রয়োগের ব্যাপারে বিবিএ বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে।

শেয়ার করুন