০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৪:৩০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


ভিসা আবেদন ফি বাড়ালো
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-০৬-২০২৩
ভিসা আবেদন ফি বাড়ালো


সুনির্দিষ্ট কিছু অনভিবাসী ভিসা (এনআইভি) আবেদন প্রক্রিয়ার ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট। ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে পোস্ট করা একটি বিবৃতিতে জানানো হয়েছে, বর্ধিত এই ফি ১৭ জুন থেকে কার্যকর হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ব্যবসা বা পর্যটনের জন্য ভ্রমণ ভিসা (বি১/বি২) এবং অন্যান্য আবেদনমুক্ত এনআইভি, যেমন স্টুডেন্ট ও এক্সচেঞ্জ ভিজিটর ভিসার আবেদন ফি ১৬০ ডলার (প্রায় ১৭ হাজার ২৮৭ টাকা) থেকে ১৮৫ ডলার (প্রায় ২০ হাজার টাকা) করা হয়েছে।

অস্থায়ী কর্মীদের (H, L, O, P, Q, I, R শ্রেণির) জন্য সুনির্দিষ্ট কিছু আবেদনভিত্তিক অনভিবাসী ভিসা আবেদনের ফি ১৯০ থেকে ২০৫ ডলার (২০ হাজার ৫২৯ টাকা থেকে প্রায় ২২ হাজার ১৫০ টাকা) করা হয়েছে।

চুক্তির আওতাধীন ব্যবসায়ী ও বিনিয়োগকারী এবং চুক্তির আবেদনকারীদের জন্য কোনো বিশেষ পেশায় (E শ্রেণি) আবেদনের ফি ২০৫ ডলার থেকে ৩১৫ ডলার (২২ হাজার ১৫০ টাকা থেকে ৩৪ হাজার ৩৫ টাকা) করা হয়েছে।

শেয়ার করুন