১৩ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ৬:৫৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর মাইর শুরু হয়েছে কেবল, আসল মারই তো শুরুই হয়নি সাবওয়ে স্টেশন ঠান্ডা রাখতে নতুন পরিকল্পনা শিশুদের টিকা নীতিতে বড় পরিবর্তন আনতে ট্রাম্পের নির্বাহী আদেশ শতবর্ষী চেম্বারস স্ট্রিট সাবওয়ে স্টেশন সংস্কারে বড় প্রকল্প মুসলিম হওয়ায় মৃত্যুর হুমকি, অভিযোগ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর হিজাব পরা নারীকে হামলার অভিযোগ : জোনাথন স্ট্রিপের বিরুদ্ধে হেট ক্রাইমের মামলা ইসলাম ও মুসলিম খ্রিস্টান সম্পর্কের অগ্রণী গবেষক এস্পোসিতোর মৃত্যু মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা, ৪০ বছর কারাদণ্ডের মুখে ভিনসেন্ট তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের


খালেদা জিয়ার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ৩০-০৬-২০২৩
খালেদা জিয়ার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়


বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন দলের স্থায়ী কমিটির ছয় সদস্য। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে গুলশানের বাসা ‘ফিরোজা‘য় স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান প্রবেশ করেন। রাতে ১০ টার দিকে তারা বেরিয়ে আসেন।

 

পরে গেইটের সামনে অপেক্ষামান সাংবাদিকদের কাছে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, ‘‘ এটা একটা সৌজন্যমূলক সাক্ষাত ছিলো ঈদ উপলক্ষে। এই সাক্ষাতে কেনো রাজনৈতিক আলাপ হয় নাই। আমরা উনার সাথে শু্ভেচ্ছা বিনিময় করেছি, উনি কেমন আছেন জানতে চেয়েছি। উনিও আমাদের সাথে কুশল বিনিময় করেছেন।

 

‘‘ নেতা হিসেব দলের চেয়ারপারসনের সাথে দেখা করেছি আমরা। বিএনপি চেয়ারপারসন আমাদের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়েছেন।”

 

খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা তুলে ধরে সাবেক স্পিকার বলেন,‘‘ শারীরিকভাবে উনার উন্নতি হয়েছে এটা বলা যায় না। উনার ট্রিটমেন্ট আগে যেভাবে ডাক্তাররা এডভাইস করেছে এরকম আমরা আজকে উনাকে যতটুকু দেখেছি, উনার চিকিতসা বাইরে এডভান্স সেন্টারে একান্তভাবে প্রয়োজন।”

কারাভোগের থেকে শর্তসাপেক্ষে মুক্ত হয়ে ‘ফিরেোজা‘য় উঠার নেতা-কর্মীরা দলের চেয়ারপারসনের সাথে দেখা করার সুযোগ পায় না। শুধুমাত্র দুই ঈদে দলের স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার সাথে শুভেচ্ছা বিনিময়ের সুযোগ পান।

 



শেয়ার করুন