৬ অগাস্ট ২০২৬, বুধবার, ০৮:৩৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের বেসরকারি উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর নিজেদের সামর্থ যাচাইয়ে অগ্নি পরীক্ষা বাংলাদেশের অসংক্রামক রোগে আক্রান্তের প্রবণতা উদ্বেগজনক আবদুল এল সায়েদকে লক্ষ্য করে রিপাবলিকানদের আক্রমণাত্মক প্রচারণা আবারও জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব সীমিত করার উদ্যোগ দিল্লিতে বসে ঢালাওভাবে অডিও বার্তার সুযোগ হারাচ্ছেন হাসিনা সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ


নিউইয়র্ক সিটির বাসে হ্যাপি রমজান
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-০৪-২০২২
নিউইয়র্ক সিটির বাসে হ্যাপি রমজান


 নিউইয়র্কসহ উত্তর আমেরিকায় মুসলিম সম্প্রদায়ের রমজান চলছে। মুসলিম সম্প্রদায় সিয়াম সাধনার মাধ্যমে রাতে দিন অতিবাহিত করছেন। মসজিদগুলোতে চলছে তারাবির নামাজ। সেই সাথে রেস্টুরেন্টগুলোতে চলছে ইফতার মাহফিল এবং ইফতার বিক্রির ধুম। পুরো নিউইয়র্কে যেন রমজানের আমেজ চলছে। মুসলমানদের সম্মান জানিয়ে নিউইয়র্ক সিটির বাসগুলোতে রমজানকে স্বাগত জানিয়ে লেখা রয়েছে হ্যাপি রমজান। নিউইয়র্কে মুসলিম জনগোষ্ঠী বৃদ্ধির সাথে সাথে সিটি কর্তৃপক্ষের নজরে পড়েছে। যে কারণে নিউইয়র্ক সিটির বাস এবং অন্য যানবাহনের শোভা পাচ্ছে রমজানকে স্বাগত জানিয়ে বিভিন্ন ধরনের স্লোগান। সিটির বাসে রমজানকে স্বাগত জানিয়েন স্লোগানগুলো মুসলিম সম্প্রদায়কে উদ্বুদ্ধ করেছে এবং অনেকেই সিটির যানবাহন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।


শেয়ার করুন