২৮ জুন ২০২৬, রবিবার, ০৮:৪৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


মহানগর আ. লীগের ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ খসরু
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-০৭-২০২৩
মহানগর আ. লীগের ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ খসরু সৈয়দ ইলিয়াস খসরু


নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইমদাদুর রহমান চৌধুরীর মা আলহাজ্ব মমতাজ বেগম চৌধুরী বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দাফনের জন্য মায়ের মরদেহ নিয়ে বাংলাদেশে গেছেন ইমদাদ চৌধুরী। তার অনুপস্থিতিতে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন। এ ব্যাপারে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রফিকুর রহমান। সংগঠনের  প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান গত ৮ জুলাই এই তথ্য জানিয়ে বলেন, ইমদাদ চৌধুরী নিউইয়র্কে না ফেরা পর্যন্ত সৈয়দ ইলিয়াস খসরু ভারপ্রাপ্ত সাধারণ সম্পদরেকর দায়িত্ব পালন করবেন। 

উল্লেখ্য, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর মাতা আলহাজ্ব মমতাজ বেগম চৌধুরী গত ৩ জুলাই সোমবার সকাল ১১টার দিকে নিউইয়র্ক সিটির ওজন পার্কে নিজ বাসায় বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন।  

এদিকে সৈয়দ ইলিয়াস খসরু তার দায়িত্ব পালনে দলীয় নেতা-কর্মীসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন