১০ অগাস্ট ২০২৬, সোমবার, ০৮:২০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


বাইডেনের নতুন অভিবাসন নীতি আদালতে স্থগিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০২-০৮-২০২৩
বাইডেনের নতুন অভিবাসন নীতি আদালতে স্থগিত নদী পাড়ি দিয়ে সীমান্ত অতিক্রমের চেষ্টা


যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশ সীমিত করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে নতুন বিধিনিষেধ দিয়েছেন, তা স্থগিত করেছেন দেশটির এক ফেডারেল বিচারক। করোনা মহামারির সময় অভিবাসনপ্রত্যাশীদের ঠেকাতে আরোপ করা ‘টাইটেল-৪২’ বিধিনিষেধের মেয়াদ শেষের পর গত মে মাসে নতুন এই বিধিনিষেধ দিয়েছিল বাইডেন প্রশাসন।

বাইডেন প্রশাসনের দেওয়া বিধিনিষেধ দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন ক্যালিফোর্নিয়ায় মার্কিন জেলা জজ জন টিগার। বাইডেনের নতুন বিধিনিষেধকে চ্যালেঞ্জ করে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নসহ (এসিএলইউ) আরো কয়েকটি নাগরিক অধিকার সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। তবে এর বিরুদ্ধে বাইডেন প্রশাসন আপিল করতে পারবে। 

২০২১ সালে প্রেসিডেন্ট হন ডেমোক্র্যাট বাইডেন। তিনি ক্ষমতায় এসেই সাবেক প্রেসিডেন্ট রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের অনেক কট্টর নীতির পরিবর্তনের প্রতিশ্রুতি দেন। কিন্তু অভিবাসনপ্রত্যাশী ঠেকাতে সীমান্তে কড়াকড়ি আরোপে ট্রাম্পের নেওয়া সিদ্ধান্তই বহাল রেখেছেন।

গত ১১ মে থেকে কার্যকর হওয়া বাইডেনের নতুন অভিবাসন নীতিতে বলা হয়েছে, তৃতীয় কোনো দেশ হয়ে আসার সময় ওই দেশে আশ্রয় চাননি অথবা বৈধপথে যুক্তরাষ্ট্রে আসেননি এমন অভিবাসনপ্রত্যাশীরা যুক্তরাষ্ট্রে আশ্রয় পাওয়ার ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন।

নতুন বিধান কার্যকর হওয়ার পর সম্প্রতি গত কয়েক মাসে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে আসা অভিবাসীদের সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। তবে বাইডেনের নেওয়া নীতি স্থগিত থাকলে সীমান্তে আবারও অভিবাসনপ্রত্যাশীদের ঢল নামতে পারে কি না-এখন সেই প্রশ্ন উঠেছে।

বাইডেনের অভিবাসন নীতি স্থগিত করে ৩৫ পৃষ্ঠার আদেশে বিচারক টিগার বলেন, যুক্তরাষ্ট্রের আইনে স্পষ্ট বলা আছে, অবৈধভাবে সীমান্ত পাড়ি আশ্রয় পাওয়ার ক্ষেত্রে বাধা হতে পারে না।

শেয়ার করুন