২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ০৪:১৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
‘ফ্যামিলি কার্ড’ বিতরণ ১০ মার্চ থেকে শুরু ১৮ দিনে ৬৩০ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিলেন মাসফিকুল আশ্রয়প্রার্থীদের কাজের অনুমতিতে কঠোর কড়াকড়ি ঝুলে গেল ট্রাম্পের ২ হাজার ডলারের ট্যারিফ ডিভিডেন্ড চেক পরিকল্পনা সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্পের বৈশ্বিক শুল্ক ১৫ শতাংশে বৃদ্ধি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার


যুক্তরাষ্ট্রে মুসলমানের ওপর বর্ণবৈষম্যমূলক আচরণের দায়ে অভিযুক্ত মার্কিন দম্পতি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০৫-২০২২
যুক্তরাষ্ট্রে মুসলমানের ওপর বর্ণবৈষম্যমূলক আচরণের দায়ে অভিযুক্ত মার্কিন দম্পতি আসামিকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে


যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যে মুসলমান প্রতিবেশীর প্রতি বর্ণবৈষম্যমূলক আচরণসহ হুমকি প্রদর্শনের অভিযোগে এক বয়স্ক মার্কিন দম্পতিকে অভিযুক্ত করেছে আদালত। গত ২০ এপ্রিল জার্সি সিটিতে যুক্তিতর্ক শেষে আদালত এ রায় দেয়। এ অঙ্গরাজ্যের হাডসন কাউন্টি আদালতে দু’দিনব্যাপী জুরি ট্রায়ালে তাদের নামে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রায় দেয়া হয়। দ্রুত ঘোষণার জন্য বিচারক ৭ জুন তারিখ নির্ধারণ করেছেন। হাডসন কাউন্টি প্রসিকিউটার জানান, জার্সি সিটির ৭৬ বছর বয়সী উইলিয়াম অঙ এবং তার ৭৩ বছর বয়সের স্ত্রী বেভারলি অঙ মুসলমান প্রতিবেশীকে উত্ত্যক্ত করে আসছিলেন। প্রতিবেশীদের উদ্দেশে তাঁরা আঙুল দিয়ে গলা কাটার ইশারা করেন। পৃথক ঘটনায় মুসলমানবিদ্বেষী এ দম্পতি প্রতিবেশীর শিশুদের আঙুল দিয়ে গুলি করার ভঙ্গি করেছেন এবং বিদ্বেষমূলক কথাবার্তা বলেছেন।

হাডসন কাউন্টি প্রসিকিউটার এসটার সুয়ারেজ বলেন, হাডসন কাউন্টিতে কোনো বিদ্বেষ সহ্য করা হবে না। এ ধরনের যে কোনো তৎপরতা কঠোরভাবে দমন করা হবে। উক্ত দম্পতি ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে বিভিন্ন সময় এসব বিদ্বেষমূলক আচরণ করার পর তাদের বিপে মুসলমান প্রতিবেশী পুলিশে অভিযোগ করেছিলেন। এর আগে ২০১২ সালে বেভারলি অঙ তাঁর মেয়েসহ প্রতিবেশীদের সাথে এমন আচরণের জন্য দণ্ডিত হয়েছিলেন বলে আদালতের বিবরণে বলা হয়।

শেয়ার করুন