১৪ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ০৫:২৮:৪১ পূর্বাহ্ন


বাংলাদেশে ত্রয়োদশ নির্বাচনে বেসরকারীভাবে প্রাপ্ত খবরে ২১২ আসন লাভ
বিএনপির নিরঙ্কুশ সংখ্যগরিষ্টতা লাভ করে বিজয়
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৩-০২-২০২৬
বিএনপির নিরঙ্কুশ সংখ্যগরিষ্টতা লাভ করে বিজয়


বিএনপিই সংখ্যাগরিষ্টতা লাভ করবে, এমনটা ছিল প্রত্যাশিত। কিন্তু বৃহস্পতিবারের নির্বাচনে তার চেয়েও বেশী কিছু লাভ করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, গনতন্ত্রের মা খালেদা জিয়া ও তারেক রহমানের দল বিএনপি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি অভাবনীয় সাফল্য দেখিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা লাভ করে সরকার গঠনের ম্যান্ডেট লাভ করেছে।

৫ আগষ্ট গণঅভ্যুত্থানে তৎকালীন আওয়ামী লীগ সরকার পালিয়ে যাবার পর অর্ন্তবর্তীকালীন সরকারের অধীনে গনতন্ত্র পূনঃ প্রতিষ্টার যে লড়াই তাতে সফল প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

 গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত শান্তিপূর্ণ নির্বাচনে ও জেনজি প্রভাবিত উৎসবমুখর ভোটে সর্বশেষ পাওয়া বেসরকারি তথ্য অনুযায়ী ২১২টি আসনে বিএনপি বিএনপি সমর্থিত জোটের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। জামায়াতে ইসলামী সমর্থিত জোটের প্রার্থীরা ৭৭ টি আসনে বিজয়ী হয়েছেন। এর মধ্যে জামায়াত-৬৮, এনসিপি-, খেলাফত মজলিস- টি আসনে জয়ী হয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৮টি আসনে। এর বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন প্রার্থী বিজয়ী হয়েছেন।

 

যদিও রাত পৌনে তিনটা পর্যন্ত ১০টি আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে একইসঙ্গে জুলাই জাতীয় সনদ চূড়ান্তে গণভোটে হ্যাঁ-এর পক্ষে বেশি ভোট পড়েছে। যদিও ভোটের হার এবং হ্যাঁ এর পক্ষে কতো শতাংশ ভোট পড়েছে ভোর রাতে রিপোর্ট লেখার সময়ও জানাতে পারেনি নির্বাচন কমিশন। নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে বিজয়ী হওয়ায় সরকার গঠনের নিরঙ্কুশ সমর্থন পেয়েছে বিএনপি। দলের এই বিশাল জয় উদযাপনে কোনো বিজয় মিছিল না করার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের এই জয়ে আজ শুক্রবার সারাদেশে মসজিদে দোয়ার আহবান জানানো হয়েছে।

 

 

একইসঙ্গে কোনো ধরণের সমাবেশ না করার নির্দেশনা দেয়া হবে। নির্বাচন শান্তিপূর্ণ হওয়ায় দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস। নির্বাচনে ঢাকা বগুড়ার দুই আসন থেকে বিজয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার দুই আসন থেকে বিজয়ী হয়েছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম। জামায়াত জোটের শীর্ষ নেতা খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পরাজিত হয়েছেন। ঢাকার বেশির ভাগ আসনে বিজয়ী হয়েছে বিএনপি প্রার্থীরা। ২০টি আসনের মধ্যে প্রাপ্ত ফলে ১৪টিতে বিএনপি প্রার্থীরা জয়ী হয়েছেন। জামায়াত এনসিপি প্রার্থী জয়ী হয়েছেন জন। সিলেট বিভাগে সবচেয়ে ভালো করেছে বিএনপি। বিভাগের ১৭টির মধ্যে একটি ছাড়া সব আসনে জয়ী জয়েছেন বিএনপি প্রার্থীরা।

 

 

এছাড়া দেশের পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চলে ভালো ফলাফল করেছে দলটি। ওদিকে উত্তরাঞ্চল পশ্চিমাঞ্চলে জামায়াত জোটের প্রার্থীরা ভালো ফলাফল করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে একটানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২৯৯টি আসনে উৎসবমুখর পরিবেশে সহিংসতামুক্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনের দিন সংঘাত সংঘর্ষের জেরে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। দীর্ঘ দেড় যুগ পর গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নির্ভয়ে ভোটকেন্দ্রে যান ভোটাররা। নির্বাচন ঘিরে সেনাবাহিনী, বিজিবি, ্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর লক্ষাধিক সদস্য মোতায়েন ছিল। ভোটকেন্দ্রের বাইরে সেনাবাহিনী বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করেছে।

শেয়ার করুন