০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০১:৩৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


২২ ও ২৩ সেপ্টেম্বর বাংলাদেশি অভিবাসী দিবস ও বাণিজ্যমেলা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-০৯-২০২৩
২২ ও ২৩ সেপ্টেম্বর বাংলাদেশি অভিবাসী দিবস ও বাণিজ্যমেলা


বিজনেস অ্যান্ড ট্যুরিজমের গ্লোবাল ক্যাপিটাল নিউইয়র্কের ম্যানহাটনে ২২ ও ২৩ সেপ্টেম্বর হতে যাচ্ছে বাংলাদেশি অভিবাসী দিবস ও বাণিজ্যমেলা-২০২৩। এটি ইউএসএ-বাংলাদেশ বিজনেস লিংক এবং গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্স যৌথ আয়োজন। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ১২০টি প্রতিষ্ঠানের স্টল থাকবে এখানে। আসবে বহুমুখী শিল্প ও সেবা খাতের উদ্যোক্তারাও। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদিত এই আয়োজন সফল করতে সহযোগিতা করছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

সপ্তমবারের মতো আয়োজিত বাংলাদেশি অভিবাসী দিবস ও বাণিজ্যমেলার এবারের প্রতিপাদ্য সুযোগের উন্মোচনে স্মার্ট অর্থনীতি। বাংলাদেশি পণ্যের স্টল ছাড়াও আমেরিকায় বাংলাদেশি পণ্য রফতানি নিয়ে সেমিনার এবং আমেরিকার মূলধারার ব্যবসায়ীদের নিয়ে থাকবে আইটি বিষয়ক সেমিনার হবে।

ইপিবির মাধ্যমে ব্যাংকিং ও ফিন্যান্স সার্ভিস, ক্যাপিটাল মার্কেট, রেডিমেড ও টেক্সটাইল, মেডিকেল ও ফার্মাসিটিক্যালস, এগ্রো অ্যান্ড এগ্রো প্রসেসড, ফুড অ্যান্ড বেভারেজ, আইটি ও আইটি পরিষেবা, চামড়া ও চামড়াজাত পণ্য, হস্তশিল্প, পাট ও পাটের বৈচিত্র্য পণ্য এবং রিয়েল এস্টেটসহ বিভিন্ন খাত থেকে উদ্যোক্তা এই ট্রেড শোতে অংশ নিচ্ছেন।

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর জন্য নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত চারটি বোরোতে রেমিট্যান্স ফেয়ার অনুষ্ঠিত হবে। ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, রেমিটেন্স সংক্রান্ত অ্যাপ সার্ভিস, মানি এক্সচেঞ্জ হাউস এবং রেমিট্যান্স চ্যানেল পার্টনার এতে অংশগ্রহণ করবেন। প্রতিটি অনুষ্ঠানে ৩০০ সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরককে আমন্ত্রণ জানানো হবে। এ থেকে সেরা ১০ জনকে রেমিট্যান্স পুরস্কারও দেওয়া হবে। মেলায় বাংলাদেশের কয়েকটি বাণিজ্যিক ব্যাংক ও মানি এক্সচেঞ্জও অংশ নেবে। এমন আয়োজন বাংলাদেশ ও আমেরিকার সম্পর্ক আরো মজবুত করে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াবে বলে আশা করছে ব্যবসায়ী মহল।

শেয়ার করুন