১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ০২:১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি - প্রধানমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সূচনা নিজেই শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান টেক্সাসে বিতর্কিত নতুন পাঠ্যক্রম অনুমোদনে মুসলিমদের ক্ষোভ ঘুষ নিয়ে নাগরিকত্ব, সাবেক ইমিগ্রেশন কর্মকর্তা লুকম্যান ও ওলাবি গ্রেফতার জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তারেক-ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা জাতিসংঘ সাধারণ পরিষদে প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআইয়ের প্রতিবেদন দুদকে তারেকের কূটনৈতিক চালে ধরাশায়ী হাসিনা মুসলিম বিদ্বেষে কিশোর আলী হত্যায় মায়ার্সকে ২৫ বছরের কারাদণ্ড অক্টোবরে বাড়ছে স্ন্যাপ সুবিধা ও আয়সীমা


জালালাবাদের সাবেক সভাপতি আব্দুল বাছিতের ইন্তেকাল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-০৬-২০২৬
জালালাবাদের সাবেক সভাপতি আব্দুল বাছিতের ইন্তেকাল আব্দুল বাছিত


নিউ ইয়র্কের জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি আব্দুল বাছিত (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। সিলেট গোলাপগঞ্জের ভাদেশ্বর মাইজভাগের কৃতীসন্তান আব্দুল বাছিত হঠাৎ করে ব্রঙ্কসে মেয়ের বাসায় অসুস্থ হয়ে পড়েন। তাকে ব্রঙ্কসের একটি হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তিনি ২৮ মে সকালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ২ সন্তান, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচিত সভাপতি ছিলেন। তার ১ম নামাজে জানাজা গত ২৮ মে পার্কচেস্টার জামে মসজিদে অনুষ্ঠিত হয়। ২৯ মে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় এস্টোরিয়ার আল আমিন মসজিদে বাদ জুমা। দ্বিতীয় জানাজা শেষে নিউ জার্সির টটোয়ায় মুসলিম কবরস্থানে আব্দুল বাছিতের মরদেহ দাফন করা হয়। তার মৃত্যুতে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার, নিউ ইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটিসহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

মরহুম আব্দুল বাছিত গোলাপগঞ্জ অ্যাসোসিয়েশন অব আমেরিকার প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন এবং বর্তমান নিউ ইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির ইনকের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য। তিনি চাকরি জীবনে ভাদেশ্বর নাসির উদ্দিন হাইস্কুলে অত্যন্ত সুনামের সঙ্গে শিক্ষকতা করেন। মানুষ গড়ার কারিগর মোহাম্মদ আব্দুল বাসিতের বহু ছাত্রছাত্রীরা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে সুনামের সঙ্গে কর্মরত রয়েছেন। তার মৃত্যুতে নিউ ইয়র্ক কমিউনিটি একজন সমাজ সেবককে হারালো।

শেয়ার করুন