২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১১:২৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


দেশকে ইন্তেখাব দিনার
নিজেকে আমি মেথড অ্যাক্টর মনে করি না
আলমগীর কবির
  • আপডেট করা হয়েছে : ১৮-১০-২০২৩
নিজেকে আমি মেথড অ্যাক্টর মনে করি না ইন্তেখাব দিনার


ইন্তেখাব দিনার। মঞ্চ, টিভি, সিনেমার দাপুটে অভিনেতা। অভিনয়ের শুরুটা হয়েছিল তার মঞ্চনাটক দিয়ে। ১৯৯৭ সালে গাজী রাকায়েতের রচনায় ও সালাহ উদ্দিন লাভলুর পরিচালনায় বিপাশা হায়াতের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে তার যাত্রা শুরু হয়। ওটিটি প্ল্যাটফর্মে ইদানিং তার বেশ দাপট। এ প্রসঙ্গে তিনি কথা বলেছেন নিউইয়র্ক থেকে প্রকাশিত পাঠকপ্রিয় দেশ পত্রিকার সঙ্গে। সাক্ষাতকার নিয়েছেন আলমগীর কবির 

প্রশ্ন: সব সময় চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেন। এটার জন্য কি আলাদা প্রস্তুতি থাকে?

ইন্তেখাব দিনার: আমি সাধারণত পরিচালকের ওপর বেশি নির্ভর করি। তিনি আমাকে যেভাবে পথ দেখান সেই পথে চলার চেষ্টা করি। সেই সঙ্গে আমার নিজের কিছু ভাবনা থাকে। দুটো একসঙ্গে মিসে এক জায়গায় গিয়ে পৌঁছায়।

প্রশ্ন: অনেকই বলেন টিভি নাটকের মান কমেছে। আপনি কীভাবে মূল্যায়ন করবেন?

ইন্তেখাব দিনার: টিভি নাটকের মান কমে যাওয়ার মূল কারণ হল বাজেট। সে কারণে হয়েতো মানুষ বিমুখ হয়ে যাচ্ছিল। ফলে দর্শক ইউটিউবে গিয়ে নাটকগুলো দেখত। ওটিটিতে ভাল বাজেট থাকার কারণে পরিচালক তার ঢংয়ে গল্প বলতে পারছে। শিল্পী নির্বাচনের ক্ষেত্রে যাকে প্রয়োজন তাকে নিতে পারছেন। চরিত্রে যাকে ডিমান্ড করছে তিনি তাকে নিতে পারছেন। তখন কাজটা ভাল হবেই।

প্রশ্ন: আপনি নাকি ভীষণ স্ক্রিপ্টপ্রেমী?

ইন্তেখাব দিনার: যতক্ষণ সেটে থাকি, হাতে স্ক্রিপ্ট থাকে। এটা আমার থিয়েটার প্র্যাকটিস। আমার মঞ্চদল নাগরিক নাট্য সম্প্রদায় থেকেই এই প্র্যাকটিস শুরু হয়েছে। দীর্ঘদিন একটা স্ক্রিপ্ট নিয়ে রিহার্সাল হতো। সেই প্রক্রিয়াটা এখনো আমার মধ্যে রয়ে গেছে। থিয়েটারে যাঁরা কাজ করেছেন, তাঁরা জানবেন এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। তা ছাড়া, নিজেকে আমি মেথড অ্যাক্টর মনে করি না। 

প্রশ্ন: পরিচালকের ওপর নির্ভর করা সব সময় সম্ভব হয়?

ইন্তেখাব দিনার: যখন কোনো পরিচালকের প্রস্তাবে রাজি হই, তখন তাঁর প্রতি পূর্ণ আস্থা রেখেই রাজি হই। অনেক সময় সেটা ভালো রেজাল্ট নিয়ে আসে, কখনো আসে না। স্ক্রিপ্ট যখন পড়ি, তখন একটা রূপ তো নিজের কল্পনাতেই ভেসে ওঠে। আবার ডিরেক্টর তাঁর মতো করে বুঝিয়ে দেন। সব মিলিয়েই হয়ে যায়। আমার অভিনয়ের মূল অস্ত্র বা অবলম্বন স্ক্রিপ্ট।

প্রশ্ন: গত সপ্তাহে বায়োস্কোপে প্রচার শুরু হয়েছে ‘মাকাল’ সিরিজ। আপনি মূল ভূমিকায়। চরিত্রটি নিয়ে যদি কিছু বলেন?

ইন্তেখাব দিনার: ভয়ংকর প্রতারণার গল্পে নির্মিত হয়েছে এই ওয়েব সিরিজ। পরিচালনা করেছেন অনিমেষ আইচ। মাস দুয়েক আগে রাজবাড়ীর গোয়ালন্দসহ কয়েকটি লোকেশনে শুটিং হয়েছে। গল্পে তরফদার নামে এক আসামিকে ধরতে যায় পুলিশ। আসামি ধরার পর রাতভর নানা রহস্য আর দ্বিধার মাঝে কাটে সবার। সকালে যখন সেই আসামিকে নিয়ে স্থানীয় থানার দিকে যেতে থাকে পুলিশ, ভীষণ এক ধোঁয়াশার মুখোমুখি হয় তারা। তারা তাদের আসামি ধরতে পেরেছে নাকি সবই আসলে মরীচিকা! শামীম পাটোয়ারী বা সরদার রোকন কিংবা কুখ্যাত তরফদার! নানা রূপে পাওয়া গেছে আমাকে।

প্রশ্ন: সিরিজটি নিয়ে রেসপন্স কেমন?

ইন্তেখাব দিনার: আমি প্রতারকের চরিত্রে অভিনয় করেছি। চিরায়ত গল্পের বাইরে ভিন্ন এক ন্যারেটিভে গল্প বলেছেন পরিচালক অনিমেষ আইচ। চরিত্রগুলো চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন, যা দর্শক কানেক্ট করতে পেরেছে বলে মনে করি। আমি ভালো রেসপন্স পাচ্ছি। অনেকেই ফোন করে কিংবা অনলাইনে শুভেচ্ছা জানাচ্ছেন।

প্রশ্ন: প্রথমবার বাণিজ্যিক সিনেমায় অভিনয় করেছেন। বড় পর্দায় ভিলেন চরিত্রটি নিয়ে বলবেন?

ইন্তেখাব দিনার: শুক্রবার মুক্তি পেয়েছে ‘বীরত্ব’। আমার চরিত্রের নাম মুসা চৌধুরী। একজন ভয়ংকর লোক, এক শ’র বেশি মানুষ খুন করেছে সে; এমন কোনো অপরাধ নেই, যা এই ভয়ংকর লোকটি করেনি। এ চরিত্রটিও আমার জন্য চ্যালেঞ্জ ছিল। প্রস্তাব পাওয়ার পর মনে হলো নতুন কিছু হবে। রাজি হয়ে গেলাম। পরিচালক আমাকে যে রূপে দেখতে চেয়েছেন, আমি সাধ্যমতো সেই রূপটিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। একটা কথা না বলে পারছি না, ছোটবেলা থেকেই এমন ভয়ংকর চরিত্র করার ইচ্ছে ছিল আমার।

প্রশ্ন: সেটা কেন?

ইন্তেখাব দিনার: স্কুল পালিয়ে আমি একজন মানুষের বেশ কিছু সিনেমা দেখেছি, তিনি হুমায়ুন ফরীদি। তখন থেকে মনে স্বপ্ন ছিল এ ধরনের চরিত্রে অভিনয় করার। সেই স্বপ্নটা পূরণ করেছেন নির্মাতা সাইদুল ইসলাম রানা ও রঞ্জনদা (প্রযোজক)।

প্রশ্ন: নতুন কাজের খবর কী?

ইন্তেখাব দিনার: আগামী মাসেই মুক্তি পাবে ‘দামাল’, ডিসেম্বরে ‘ওরা ৭ জন’। বদরুল আনাম সৌদের ‘শ্যামাকাব্য’ সিনেমার শুটিং শেষ করেছি গত সপ্তাহে। নতুন দুইটা ওয়েব সিরিজের কথা চলছে। এখনো কনফার্ম হয়নি।

 প্রশ্ন: সময়টা কেমন যাচ্ছে?

ইন্তেখাব দিনার: খুবই উপভোগ করছি। একজন অভিনেতা যখন ভিন্ন ভিন্ন চরিত্র করতে পারবেন, সেই সময়ের মতো ভালো সময় আর হয় না। আমার ক্যারিয়ারে দীর্ঘদিন ভিন্ন ভিন্ন চরিত্র মিসিং ছিল। একই ধরনের চরিত্র করতে করতে হাঁপিয়ে উঠছিলাম। এখন অনেক ম্যাচিউরড ক্যারেক্টার পাওয়া যাচ্ছে।

শেয়ার করুন