০৮ জুন ২০২৬, সোমবার, ০৫:৩১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাত্র এক ডোজেই কমতে পারে ৬২ শতাংশ পর্যন্ত খারাপ কোলেস্টেরল নিউ ইয়র্কের ফোনমুক্ত স্কুলে কমেছে বুলিং আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের


সড়ক দুর্ঘটনা পরিসংখ্যান
এপ্রিলে প্রাণ গেছে ৫৪৩ জনের
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৭-০৫-২০২২
এপ্রিলে প্রাণ গেছে ৫৪৩ জনের


এপ্রিলে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৫৪৩ জনের। আর এতে আহত হয়েছেন ৬১২ জন। 

সড়ক দুর্ঘটনার এ প্রতিবেদন দিয়েছে। রোড সেফটি ফাউন্ডেশন  নির্বাহী পরিচালক সাইদুর রহমান জানিয়েছেন ৭টি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। 

এতে বলা হয় এপ্রিলে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪২৭ টি। নিহতের মধ্যে নারী ৬৭, শিশু ৮১। ১৮৯ টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২০৬ জন, যা মোট নিহতের ৩৭.৯৩ শতাংশ।

মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৪.২৬ শতাংশ। দুর্ঘটনায় ১১৬ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ২১.৩৬ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৮৭ জন, অর্থাৎ ১৬ শতাংশ।


 এই সময়ে ৬টি নৌ-দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছে এবং ৬ জন নিখোঁজ রয়েছে। ২১টি রেলপথ দুর্ঘটনায় ২৩ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে।


শেয়ার করুন