০৫ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৬:১৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ওয়ারেন্ট ছাড়া বাড়িতে প্রবেশের গোপন নীতি আইসের উবার ও লিফট চালকদের অধিকার রক্ষায় ডিঅ্যাকটিভেশন বিল পাস ৩ লাখ অভিবাসী শিশুর খোঁজে ফেডারেল অভিযান, ১.৪৫ লাখ শনাক্ত ৭৫ দেশের অভিবাসনে নিষেধাজ্ঞা : ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা গুলিতে আহত বাংলাদেশি বংশোদ্ভূত যুবক, পুলিশের বক্তব্যে পরিবারের আপত্তি ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত শহরে আইসকে বিক্ষোভে হস্তক্ষেপ না করার নির্দেশ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’ জারি আইস সাতটি নতুন অভিবাসী আটক কেন্দ্র চালুর কথা ভাবছে সুপ্রিম কোর্টের রায় নির্ধারণ করবে ২ হাজার ডলারের স্টিমুলাস চেকের ভাগ্য ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান


তিন বাংলাদেশির নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে পেনসিলভানিয়ায় বিক্ষোভ
আশরাফুল ইসলাম আরিফ
  • আপডেট করা হয়েছে : ০৮-১১-২০২৩
তিন বাংলাদেশির নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে পেনসিলভানিয়ায় বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীরা


নৃশংস হত্যাকাণ্ডের স্বীকার বিটিএসপির সদস্য মরহুম মাহবুবুর রহমানসহ আসিফ, জেমস এবং সাজুর হত্যার প্রতিবাদে বৃহত্তর ফিলাডেলফিয়ার আপারডার্বির মসজিদ আল মদিনার উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশি বংশোদ্ভূত সব বাংলাদেশিসহ এই পর্যন্ত পেনসিলভানিয়ায় সব হত্যাকারীর বিচারের দাবিতে গত ৩ নভেম্বর শুক্রবার আপারডার্বির ৬৯ ওয়ালনাট স্ট্রিটের মসজিদের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে পেনসিলভানিয়ার প্রায় সব সংগঠনের (৩০টির অধিক) এবং বৃহত্তর ফিলাডেলফিয়ায় বসবাসকারী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

প্রতিবাদ সভায় বাংলাদেশিরা ছাড়াও আপারডার্বি টাউনশিপ মেয়র বারবারান কেফার্স, স্টেট রিপ্রেজেনটেটিভ জিনা এইচ কারি এবং হিদার বয়েড, ডেলাওয়্যার কাউন্টি জেলা অ্যাটর্নি জ্যাক স্টলস্টেইমার, স্টেট সিনেটর টিম কার্নি এবং অ্যান্থনি এইচ উইলিয়ামস, ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস থেকে আগত লে. ডেনিয়েল ব্রুক এবং পুলিশের হোমিসাইড বিভাগের অফিসার জে ল্যামার স্টুয়ার্ট, আপার ডার্বি টাউনশিপ স্কুল বোর্ডের পরিচালকদের সভাপতি এডওয়ার্ড ব্রাউন, কাউন্সিলম্যান এবং কাউন্সিল ভাইস প্রেসিডেন্ট হাফিজ তিউনিস, কাউন্সিল এ্যার্ট লার্জ এবং সেক্রেটারি মেচেল বিলেপ, কাউন্সিল অ্যাট লার্জ এবং সভাপতি ব্রায়ান বার্ক এবং কাউন্সিল অ্যাট লার্জ লরা উইন্টজে উপস্থিত ছিলেন।

অত্যন্ত গঠনমূলক এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মসজিদ আল মদিনার প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সভাটি পরিচালনা করেন কাউন্সিলম্যান শেখ সিদ্দিক। প্রতিবাদ সভায় বক্তারা মাহবুবুর রহমানসহ সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানান।

প্রতিবাদ সভার শুরুতে মসজিদের ইমাম এবং ডাইরেক্টর মুফতি রায়হান কোরআন তেলাওয়াত এবং সবার জন্য দোয়া করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব এবং মূলধারার রাজনীতিবিদ আবু আমিন রহমান। তিনি বলেন, আমাদের প্রশাসনের বিভিন্ন বিভাগের সঙ্গে যোগাযোগ রক্ষা করার মাধ্যমে চাপ সৃষ্টি করতে হবে সব হত্যার বিচারের জন্য। এছাড়াও ভবিষ্যতে আমাদের করণীয় কী তা ব্যাখ্যা করেন। আবু আমিন রহমানের পর পরই মসজিদের সভাপতি জিয়াউর রহমান উপস্থিত প্রশাসনের কর্মকর্তাদের কাছে সব হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদের গ্রেফতার এবং বিচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

সভাপতি শেখ সিদ্দিক মঞ্চে আহ্বান জানান আপার ডার্বি টাউনশিপ মেয়র বারবারান কেফার্সকে হত্যাকারীর গ্রেফতারের অগ্রগতি সম্পর্কে উপস্থিত সবাইকে জানানোর জন্য। এই বিষয়ে মেয়র সিটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ এবং অপরাধীকে গ্রেফতাওে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন বলে জানান। পুলিশ ক্যাপ্টেন এবং বিস্তারিত ব্যাখ্য করেন গ্রেফতারের অগ্রগতি সম্পর্কে। ডেলাওয়্যার কাউন্টি জেলা অ্যাটর্নি জ্যাক স্টলস্টেইমার সবাই আশ্বস্ত করেন যে, অপরাধীকে গ্রেফতারের জন্য স্থানীয় সরকার, স্টেট এবং ফেডারেল সরকারের সকল প্রকার সহযোগিতা গ্রহণ করার মাধ্যমে আজ হোক কাল হোক আসামিকে গ্রেফতার করবেনই।

বক্তব্য রাখেন আপার ডার্বি টাউনশিপ স্কুল বোর্ডের পরিচালকদের সভাপতি এডওয়ার্ড ব্রাউন, স্টেট রিপ্রেজেনটেটিভ জিনা এইচ কারি এবং হিদার বয়েড, স্টেট সিনেটর টিম কার্নি এবং অ্যান্থনি এইচ উইলিয়ামস, ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস থেকে আগত লে. ডেনিয়েল ব্রুক এবং পুলিশের হোমিসাইড বিভাগের অফিসার জে ল্যামার স্টুয়ার্ট, কাউন্সিলম্যান এবং কাউন্সিল ভাইস প্রেসিডেন্ট হাফিজ তিউনিস, কাউন্সিল অ্যাট লার্জ এবং সেক্রেটারি মেচেল বিলেপ, কাউন্সিল অ্যাট লার্জ এবং সভাপতি ব্রায়ান বার্ক এবং কাউন্সিল অ্যাট লার্জ লরা উইন্টজসহ অনেকে।

প্রতিবাদ সভায় সবার বক্তব্য ছিল, এ জাতীয় পরিস্থিতিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, যাতে আর কোনো মায়ের বুক খালি না হয়।

উল্লেখ্য, বৃহত্তর ফিলাডেলফিয়াতে গত ৩৫ বছরে এই পর্যন্ত সর্বমোট ৬ জন (হেলাল, অপু, সাজু, জেমস, আসিফ এবং মাহবুবুর) হত্যাকাণ্ডের শিকার হন।

সবশেষে মসজিদ আল মদিনার প্রেসিডেন্ট জিয়াউর রহমান সব সংগঠনসহ-সবাইকে ধন্যবাদ প্রদানের মাধ্যমে সবার উদ্দেশ্যে বলেন যে, মাহবুবুর রহমানসহ সব হত্যার বিচারের দাবিতে আপনারা আজ যেভাবে উপস্থিত হয়েছেন, আশা করি ভবিষ্যতেও আপনারা আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে তিনি প্রতিবাদ সভার সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন