২১ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১১:১৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার দ্রুত গণনির্বাসনে নতুন বিধি জারি নিউইয়র্ক সিটির আর্থিক সংকট মোকাবিলায় দেড় বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা ১ দশমিক ৭ মিলিয়ন মানুষের স্বাস্থ্যবীমা ঝুঁকির মুখে কোভিড তহবিল প্রতারণা : ৮ বাংলাদেশিসহ ৯ জনের দোষ স্বীকার রমজান শান্তির এক মহৎ দর্শনের প্রতীক


১৯ ও ২০ নভেম্বর সারাদেশে হরতাল আহ্বান বিএনপির
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৬-১১-২০২৩
১৯ ও ২০ নভেম্বর সারাদেশে হরতাল আহ্বান বিএনপির


নির্বাচন কমিশনের ‘এক তরফা’ তফসিল ঘোষণার প্রতিবাদে সারাদেশে আগামী ১৯ ও ২০ নভেম্বর (রোববার ও সোমবার) ৪৮ ঘন্টার সারাদেশে হরতাল ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিঙে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ‘ `নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে একদফার যে আন্দোলন চলছে সেই এক দফার আন্দোলনের দাবিসহ গতকাল সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছেন এক তরফা নির্বাচনে জন্য, শেখ হাসিনার মনোরঞ্চিত যে নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে সেই তফসিল ঘোষণার প্রতিবাদে আমি বিএনপির পক্ষ থেকে ঢাকাসহ দেশব্যাপী আগামী রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘন্টার হরতাল ঘোষণা করছি।”

সরকার পদত্যাগের এক দফা দাবিতে বিএনপিসহ সমমনা জোটগুলো সারাদেশে বুধবার সকাল ৬টা থেকে ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি শুরু করেছে যা শুক্রবার সকাল ৬টায় শেষ হবে।

এক তরফা নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে রাজধানীতে আলাদা আলাদা বিক্ষোভ মিছিল শেষে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, বাংলাদেশ গণঅধিকার পরিষদ ১৯ ও ২০ নভেম্বর সারাদেশে সর্বাত্মক হরতালের কর্মসূচি ঘোষণা করে। গতকাল লেবার পার্টির ১৯ ও ২০ নভেম্বর হরতালের কর্মসূচি ঘোষণা করে।

গত ২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশ পন্ড করে দেয়ার পর সরকার পদত্যাগের এক দফার দাবিতে বিএনপিসহ সমমনা জোটগুলো ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল এবং পাঁচ দফায় ১১ দিন পর্যায়ক্রমে সারাদেশে অবরোধ কর্মসূচির ডাক দেয়।


    

শেয়ার করুন