১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০৪:১৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


নগর দরিদ্রবান্ধব নির্বাচনী ইশতেহার চাই
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৩-১১-২০২৩
নগর দরিদ্রবান্ধব নির্বাচনী ইশতেহার চাই


আলোচনা সভায় বক্তারা


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক দলসমূহের ইশতেহারে নগরের দরিদ্র জনগোষ্ঠীর অধিকার ও দাবী যুক্ত করার আহবান জানিয়েছেন বস্তিবাসী ও নগরদরিদ্রদের নিয়ে কর্মরত সংগঠনের প্রতিনিধিরা।


জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ মিলনায়তনে এক আলোচনা সভায় তারা এ আহবান জানান। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও প্রায় সত্তরটি নগরদরিদ্র সংগঠনের জোট কাপের যৌথ আয়োজনে ‘নগরদরিদ্রবান্ধব নির্বাচনী ইশতেহার চাই’ শীর্ষক আলোচনা সভায় কাপের নির্বাহী পরিচালক রেবেকা সান-ইয়াতের সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন পরিবেশ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক পরিবেশবিদ আবদুস সোবহান, বাপার যুগ্ম সম্পাদক ও বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের মিহির বিশ^াস, জ্যেষ্ঠ সাংবাদিক নিখিল ভদ্র, বস্তিবাসী অধিকার রক্ষা আন্দোলনের সভানেত্রী হোসনে আরা বেগম রাফেজা, পরিবেশপত্রের সম্পাদক ফেরদৌস আহমেদ প্রমুখ। আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন বারসিক নগর গবেষক জাহাঙ্গীর আলম এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গবেষক ও লেখক পাভেল পার্থ। ঢাকা শহরের বিভিন্ন বস্তি থেকে আসা নগরদরিদ্র প্রতিনিধি, পথবাসী, ঝুপড়িবাসীরা অনুষ্ঠানে তাদের বক্তব্য তুলে ধরেন।


আলোচনাসভায় নির্বাচনী ইশতেহারে নিম্নলিখিত বিষয় গুলো যুক্ত করার আহবান জানানো হয়। এতে বলা হয়  নগরের নিম্ন আয়ের মানুষদের প্রানের দাবী নিরাপদ আবাসন নিশ্চিত করার উদ্যোগ নিতে হবে। নগরের নিম্ন আয়ের মানুষদের জন্য ভর্তুকী মূল্যে ও সহজভাবে পানি, বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। নগর দুর্যোগকে বিচেনায় নিয়ে নগর দরিদ্রদের জন্য বিশেষ ঝুঁকি ভাতা, প্রনোদনা, প্রশিক্ষণ  দিতে হবে। বস্তিবাসী শিশুদের শিক্ষার জন্য সরকারী স্কুলের ব্যবস্থা করতে হবে।  গ্রামের স্যাটেলাইট ক্লিনিকের মত শহরের বস্তিতে ক্লিনিকের ব্যবস্থা করতে হবে। বস্তি এলাকায় পরিকল্পিত বর্জ্যব্যবস্থা বর্জ্য থেকে সম্পদ রূপান্তরের কর্মসূচি গ্রহণ করতে হবে।


 


 

শেয়ার করুন