১০ অগাস্ট ২০২৬, সোমবার, ১১:৫৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


বিশ্বকাপে ইরানের খেলাগুলো আয়োজনে রাজি মেক্সিকো
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৮-০৩-২০২৬
বিশ্বকাপে ইরানের খেলাগুলো আয়োজনে রাজি মেক্সিকো


মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম বলেছেন, ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা রাজি হলে ২০২৬ বিশ্বকাপে ইরানের ম্যাচগুলো আয়োজন করতে তার দেশের কোনো অসুবিধা হবে না।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান হামলার পর খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে ইরানের ফুটবল ফেডারেশন তাদের বিশ্বকাপ ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার জন্য ফিফাকে অনুরোধ জানায়। ইসরায়েলের সঙ্গে মিলে বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র গত মাসের শেষ দিকে ইরানে বিমান হামলা শুরু করে। এতে বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে সংশয় জাগে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানান, ইরান বিশ্বকাপে অংশ নিতে পারে, তবে তাদের ‘নিজেদের জীবন ও নিরাপত্তার স্বার্থে’ যুক্তরাষ্ট্রে খেলা হয়তো ঠিক হবে না। 

পরে মেক্সিকোতে অবস্থিত ইরান দূতাবাসের এক্স হ্যান্ডলে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ স্পষ্ট করে বলেন, ‘ট্রাম্প যখন নিজেই স্বীকার করছেন যে তিনি আমাদের জাতীয় দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না, তখন আমরা কোনোভাবেই আমেরিকা সফরে যাব না। আমরা ফিফার সঙ্গে আলোচনা করছি যেন ইরানের ম্যাচগুলো মেক্সিকোতে আয়োজন করা হয়।’

উল্লেখ্য, আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে বিশ্বকাপ শুরু হওয়ার কথা। সূচি অনুযায়ী ইরানের গ্রুপ পর্বের দুটি ম্যাচ হওয়ার কথা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে।

শেয়ার করুন