০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৩:৩০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা চুক্তি, প্রয়োজন সুচিন্তিত ঝুঁকি বিশ্লেষণ ও জাতীয় ঐক্য দীর্ঘ ৮ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি অভ্যন্তরীন না ভূ-রাজনৈতিক, কোন কারণে সরকারে অস্বস্তি! বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব


মতলব সমিতির মতবিনিময় নুরুল আমিন এমপি
দেশ ও মাটিকে ভুলে যাবেন না
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-০৫-২০২২
দেশ ও মাটিকে ভুলে যাবেন না মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ


নিউইয়র্কের প্রবাসী মতলব সমিতি গত ৮ মে সন্ধ্যায় জ্যাকসন হাইটের নবান্ন পার্টি সেন্টারে একমত বিনিময় সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সদস্য নুরুল আমিন রুহুল। বর্তমানে তিনি রাষ্ট্রীয় সফরে নিউইয়র্ক রয়েছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লির্বাটি রিনোভেশনের প্রেসিডেন্ট মোহাম্মদ আজাদ। মঞ্চে উপবিষ্ট ছিলেন সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার সাঈদ, বীর মুক্তিযোদ্ধা হারুণ আর রশীদ, প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ রতন কবীর, সংগঠনের সাবেক সভাপতি সাকিল মিয়া, বর্তমান সভাপতি রবিউল আলম ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন পাটেয়ারি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য জ্যোতিষ কৃত্তণীয়া ও সাবেক সাধারণ সম্পাদক মিয়া ওবায়দুর রহমান লিটন।

সভায় সভাপতিত্ব করেন সমিতির উপদেষ্টা আহমেদ হাসান মেহেদী এবং পরিচালনা করেন ভবতোষ সাহা। কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ দিয়ে সভার কাজ শুরু হয়। প্রধান অতিথিকে ফুল বরণ করে নেয়া হয় এবং পরে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

সমিতির নেতৃবৃন্দ এলাকার উন্নয়নকল্পে তাদের প্রিয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন। নুরুল আমিন রুহুল এমপি তার আন্তরিকতাপূর্ণ বক্তব্যে এলাকার উন্নয়নে তাঁর উদ্যোগে কি কি কাজ হয়েছে এবং কি কি কাজ এখন চলছে তার একটা বর্ণনা তুলে ধরেন। এলাকায় গ্যাস সরবরাহ এবং একটি গুরুত্বপূর্ণ ব্রিজের কাজ সম্পন্ন হবার পর নতুন উদ্যোগ গ্রহণের কথা জানান তিনি। সংসদ সদস্য বিদেশে অবস্থানকারী সব মতলববাসীকে দেশ, মাটি ও আত্মীয়-স্বজনকে ভুলে না যাবার এক হৃদয়স্পর্শী আবেদন পেশ করেন।

শেয়ার করুন