১০ অগাস্ট ২০২৬, সোমবার, ০৮:৫৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


সিরিজ জয়ের সুযোগ এখনও বাংলাদেশের
দ্বিতীয় টি২০ ম্যাচ বৃষ্টিতে পরিত্যাক্ত
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৯-১২-২০২৩
দ্বিতীয় টি২০ ম্যাচ বৃষ্টিতে পরিত্যাক্ত উইকেট প্রাপ্তির পর শরীফুল/ছবি সংগৃহীত


চোখে চোখ রেখেই লড়ছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডের জন্য সিরিজে সমতা,আর বাংলাদেশের টার্গেট সিরিজ জয়। নিউজিল্যান্ডের মাউন্ট মাউঙ্গানুইতে এমন প্রেক্ষাপটে খেলতে নামা বাংলাদেশ নিউজিল্যান্ড তিন ম্যাচের টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে। এর আগে যতটুকু হয়েছে, তাতে নিউজিল্যান্ড একক কতৃত্ব করতে পেরেছে, সেটা বলা যায় না। বাংলাদেশ টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠালে ১১ ওভারে ৭২/২ করার পর যে বৃষ্টি নামে, সেটা আর থামেনি। ম্যাচ হয়ে যায় পরিত্যক্ত।

 ওই সময় পর্যন্ত নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন ২ রান করেই আউট হয়েছিলেন শরীফুলের বলে। পরের উইকেটটি নেন তানজিম, ইনিংসে চমৎকার খেলতে সেইফার্ট এর। তানিজিম সাকিবের দ্বিতীয় ওভারেই শিকারে পরিনত হন। ক্যাচটি লুফে নেন শান্ত। পরে অপর দুই ব্যাটসম্যান দেখেশুনে খেলতে যেয়ে বৃষ্টি আসে। মিচেল ১৮ ও ফিলিপস ৯ রানে ছিলেন অপরাজিত।


সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।


পরের ম্যাচটি ৩১ ডিসেম্বর।

শেয়ার করুন