০৮ জুন ২০২৬, সোমবার, ০৪:৫২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাত্র এক ডোজেই কমতে পারে ৬২ শতাংশ পর্যন্ত খারাপ কোলেস্টেরল নিউ ইয়র্কের ফোনমুক্ত স্কুলে কমেছে বুলিং আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের


টাইম টিভির পরিচালক সৈয়দ ইলিয়াস খসরুর মাতৃবিয়োগ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০১-২০২৪
টাইম টিভির পরিচালক সৈয়দ ইলিয়াস খসরুর মাতৃবিয়োগ মা ফাতেমা বেগমের সঙ্গে ইলিয়াস খসরু


বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, টাইম টিভির অন্যতম পরিচালক ও নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন-বাকার সহ-সভাপতি এবং নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরুর মমতাময়ী মা ফাতেমা বেগম (৮৫) গত ২৭ ডিসেম্বর বুধবার ভোররাতে নিউইয়র্কে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা যায়, নিউইয়র্ক সিটির জ্যামাইকার হলিস্থ সৈয়দ ইলিয়াস খসরুর বাসায় মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তার ফাতেমা বেগম অসুস্থ অনুভব করলে তাকে সঙ্গে সঙ্গে লং আইল্যান্ড জুইস (এলআইজি) হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকরা তার স্ট্রোকের কথা জানান। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি দ্বিতীয়বারের মতো স্ট্রোকে আক্রান্ত হন বলে সৈয়দ ইলিয়াস খসরু জানান। ২৭ ডিসেম্বর বুধবার সকাল ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ৪ কন্যা ও নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুার এক পুত্র ও ২ কন্যা নিউইয়র্কে, এক পুত্র লন্ডন এবং অন্যরা বাংলাদেশে বসবাস করেন। মরহুমার দেশের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়ন।

রহুমা ফাতেমা বেগমের নামাজে জানাজা গত ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ জোহর জামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয় এবং নিউজার্সির মালবুরো মুসলিম গোরস্থানে দাফন করা হয়। এ দিকে ইলিয়াস খসরু তার মায়ের আত্মার মাগফিরাত কামনা করে সব প্রবাসীর কাছে দোয়া চেয়েছেন।

শোক প্রকাশ: সৈয়দ ইলিয়াস খসরুর মা ফাতেমা বেগমের ইন্তেকালে সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, বাংলা পত্রিকার বার্তা সম্পাদক হাবিব রহমান, সাপ্তাহিক হককথা সম্পাদক এ বি এম সালাহউদ্দিন আহমেদ, দেশ পত্রিকার প্রকাশক মঞ্জুর হোসেন, সম্পাদক মিজানুর রহমান, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মমিন মজুমদার, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার ও সাধারণ সম্পাদক জে মোল্লা সানি, কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মঈনুর রহমান সুয়েব গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

শেয়ার করুন