১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৯:১৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


চারজন নিহত হওয়ার খবর
ঢাকায় বেনাপোল এক্সপ্রেসে আগুন
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৬-০১-২০২৪
ঢাকায় বেনাপোল এক্সপ্রেসে আগুন আগুন লাগা বগি বেনাপোল এক্সপ্রেসের/ছবি সংগৃহীত


যাত্রী নিয়ে বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেসে আগুন লেগেছে। এতে কয়েকটি বগি পুড়ে অন্তত চারজন নিহত হওয়ার খবর মিলেছে। কমলাপুর স্টেশনে পৌছার আগে গোপীবাগ এলাকায় ওই আগুন লাগার ঘটনা ঘটে। শুক্রবার রাতে এ ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে ঢাকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল সাংবাদিকদের জানিয়েছেন।  


বেনাপোল থেকে দেড় শতাধিক যাত্রী নিয়ে ট্রেনটি পদ্মা সেতু হয়ে ঢাকা কমলাপুর আসছিল। পদ্মা সেতু হয়ে ঢাকায় ঢোকার পর কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর আগে সায়েদাবাদ থেকে গোলাপবাগের পথে ওই ট্রেনে আগুন জ্বলতে দেখা যায়।  


আগুনে চারটি বগি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়ে রেলওয়ে পুলিশের ঢাকা বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষ। জানানো হয় “সায়দাবাদ এলাকা অতিক্রমকালে বেনাপোল এক্সপ্রেসের ‘চ’ বগিতে প্রথমে আগুন দেখা যায়। এরপর পাওয়ার কার এবং আরো দুটি বগিতে আগুন ছড়িয়ে যায়।”  
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন শুক্রবার রাত সাড়ে ১০ ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, “আমরা আনুমানিক


সোয়া ৯টার দিকে জানতে পারি আগুন লেগেছে। দুর্বৃত্তরা আগুন দিয়েছে না-কি নাশকতাকারীরা দিয়েছে না কি অন্য কোনোভাবে আগুন লেগেছে, তা আমাদের গোয়েন্দারা তদন্ত করছেন। ট্রেনের চালকসহ ট্রেনে থাকাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছি, কীভাবে আগুনটি লেগেছে।”  
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক আনোয়ার হোসেন জানান, শুক্রবার রাত ৯টা ৫মিনিটে চলন্ত ট্রেনে আগুন লাগার খবর পান তারা। আগুন নেভাতে মোট আটটি ইউনিট সেখানে পাঠানো হয়। তারা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। র‌্যাব ও বিজিবি সদস্যরাও উদ্ধারকাজে সহায়তা করেন।  
এর মধ্যে ১৯ ডিসেম্বর ভোরে ঢাকার তেজগাঁও এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়া হলে এক নারী ও তাঁর শিশু সন্তানসহ চারজন মারা যান। যাত্রীবেশে ট্রেনে উঠে সেখানে আগুন দেওয়া হয়েছিল বলে পুলিশের তরফ থেকে সে সময় জানানো হয়েছিল।

শেয়ার করুন