০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০২:৫৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


ভয়ভীতি বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করেছে : চার মার্কিন সিনেটর
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-০১-২০২৪
ভয়ভীতি বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করেছে : চার মার্কিন সিনেটর মার্কিন সিনেটর ডিক ডারবিন


বাংলাদেশের নির্বাচনে কয়েক লাখ মানুষের শান্তিপূর্ণ অংশগ্রহণ থাকলেও সহিংসতা এবং বিরোধীদলের প্রার্থীদের ভয়ভীতি প্রদর্শনের কারণে নির্বাচন এবং নির্বাচন পূর্ববর্তী প্রক্রিয়া ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছেন চার মার্কিন সিনেটর। নির্বাচনে প্রধান বিরোধীদলের অংশ না নেওয়ার বিষয়টিকেও দুঃখজনক বলে উল্লেখ করেছেন তারা।

মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের হুইপ ডিক ডারবিন, মার্কিন সিনেটর জেফ মার্কলি, টিম কেইন এবং পিটার ওয়েলচ এক বিবৃতিতে এমন মন্তব্য করেছেন। গত ১০ জানুয়ারি বুধবার ডিক ডারবিনের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে বিবৃতিটি প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, নির্বাচনের আগে বিরোধীদলের সদস্য এবং নাগরিক সমাজের কর্মীরা হয়রানির শিকার হয়েছেন, তাদের গণহারে গ্রেফতার করা হয়েছে, যা নির্বাচন-পূর্ববর্তী প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করেছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানের অপব্যবহার বন্ধ করে গণতন্ত্রের সুরক্ষা নিশ্চিতের অঙ্গীকার পূরণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিবৃতিতে আহ্বান জানানো হয়েছে।

মার্কিন সিনেটরেরা অর্থপূর্ণ সংলাপে বসার জন্য সব দলের প্রতি আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, ‘আমরা সব দলকে উদ্বুদ্ধ করছি, তারা যেন অর্থপূর্ণ সংলাপে বসে, সহিংসতা পরিহারের প্রতিশ্রুতি দেয় এবং রাজনৈতিক সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনে।’

নির্বাচন-পরবর্তী সময়ে বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং নাগরিক অধিকার চর্চার স্থানগুলোকে সুরক্ষিত রাখার ওপর বিবৃতিতে জোর দেওয়া হয়েছে।

শেয়ার করুন